• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

পরিবারে নতুন সদস্য, বাবা হলেন রাফা নাঈম

বিনোদন প্রতিবেদক / ৮৯ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

অভিনয়শিল্পী ও সংগঠক রাফা নাঈম আবারও বাবা হয়েছেন। সম্প্রতি বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে তিনি পুত্র সন্তানের জনক হন। সন্তানের আগমনে তার পরিবারে বইছে আনন্দের বন্যা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন। বর্তমানে তারা হাসপাতাল থেকে বাসায় অবস্থান করছেন। নতুন অতিথির আগমনে পরিবারে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
এর আগে এই অভিনেতার একটি কন্যা সন্তান রয়েছে। এবার পুত্র সন্তানের জন্মের মাধ্যমে তার পরিবারে পূর্ণতা এসেছে বলে জানিয়েছেন ঘনিষ্ঠরা। সন্তানের আগমনে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পুরো পরিবার।
অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক দায়িত্বেও সক্রিয় রাফা নাঈম। তিনি বর্তমানে বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটির একজন নির্বাচিত কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। শিল্পীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমেও তিনি যুক্ত রয়েছেন।
নবজাতকের আগমনের খবরে সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানাচ্ছেন অনেকে।
নতুন সন্তানের জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন এই অভিনেতা। পরিবারে নতুন সদস্যের আগমনে তিনি ও তার পরিবার এখন আনন্দময় সময় পার করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category