• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন

নারী অবমাননার অভিযোগে কবীর সুমনের বিরুদ্ধে থানায় অভিযোগ

/ ২৩ পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

গান, রাজনীতি ও স্পষ্টভাষী অবস্থানের কারণে বরাবরই আলোচনায় থাকেন কবীর সুমন। এবার তার নাম জড়াল নতুন বিতর্কে। নারী অবমাননা ও ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ এনে পশ্চিমবঙ্গের নেতাজিনগর থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ‘জাতির কথা’ নামের একটি সংগঠন।

সংগঠনটির দাবি, কবীর সুমনের বিভিন্ন বক্তব্যে নারীদের অসম্মান করা হয়েছে। পাশাপাশি তার মন্তব্যে হিন্দু সমাজ ও বাঙালিদের অনুভূতিও আহত হয়েছে বলে অভিযোগ তাদের। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব হয়েছে সংগঠনটি।

সংগঠনের সদস্যরা বলেন, একজন শিল্পী ও বুদ্ধিজীবী হিসেবে কবীর সুমনের ভাষা ও আচরণ গ্রহণযোগ্য নয়। তাদের ভাষ্য, নারী ও সমাজ সম্পর্কে তিনি যেভাবে মন্তব্য করেছেন, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমনকি গায়কের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে তারা।

তবে পুলিশ সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত কবীর সুমনের বিরুদ্ধে আনুষ্ঠানিক কোনো মামলা দায়ের হয়নি। প্রায় তিন বছর আগে একটি টেলিভিশন অনুষ্ঠানে দেওয়া তার কিছু মন্তব্য ঘিরেই নতুন করে এই অভিযোগ উঠেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংগীতের পাশাপাশি রাজনীতিতেও একসময় সক্রিয় ছিলেন কবীর সুমন। মমতা বন্দ্যোপাধ্যায়র দল তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্যও হয়েছিলেন তিনি। যদিও পরবর্তীতে দলটির সঙ্গে দূরত্ব তৈরি হয়। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন, কখনও নিজেকে তৃণমূলপন্থী মনে করেননি; বিশেষ অনুরোধের কারণেই রাজনীতিতে যুক্ত হতে হয়েছিল তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category