• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দীর্ঘ বিরতির পর রবীন্দ্রসংগীত নিয়ে ফিরলেন কুসুম শিকদার

নিজস্ব প্রতিবেদক / ৪৮ পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান ‘তুমি কোন কাননের ফুল’ নতুন সংগীতায়োজনে শ্রোতাদের সামনে প্রকাশিত হয়েছে। সময়ের সঙ্গে তাল মিলিয়ে গানটিকে নতুনভাবে উপস্থাপন করেছেন সংগীত পরিচালক সজীব খান। এতে কণ্ঠ দিয়েছেন লাক্স তারকা কুসুম শিকদার, যিনি দীর্ঘদিন পর আবারও গান নিয়ে আলোচনায় এলেন।

গানটির ভিডিওতেও থাকছে বিশেষ চমক। এতে মডেল হিসেবে কুসুম শিকদারের সঙ্গে দেখা গেছে শের শাহ রাসেলকে। পুরো ভিডিওটির কনসেপ্ট ও নির্মাণ করেছেন নকুল সরকার, যার ভিজ্যুয়াল উপস্থাপনা গানটিকে আরও ভিন্নমাত্রা দিয়েছে।
সম্প্রতি গানটি চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। প্রকাশের পর থেকেই গানটি দর্শক-শ্রোতাদের মধ্যে কৌতূহল ও আগ্রহ তৈরি করেছে।

নতুন গানটি নিয়ে অনুভূতি প্রকাশ করে কুসুম শিকদার বলেন, আমি পেশাগত সংগীতশিল্পী না হলেও সংগীতকে ভালোবাসি বলেই মাঝে মধ্যে গান করি। তারই ধারাবাহিকতায় নতুন এই গানটি নিয়ে আসা। আশা করছি, শ্রোতা ও দর্শকদের গান-ভিডিও ভালো লাগবে।

লাক্স তারকা কুসুম শিকদার বিনোদন অঙ্গনে একাধিক পরিচয়ে পরিচিত। তিনি একাধারে মডেল, অভিনেত্রী, গায়িকা ও লেখক হিসেবে কাজ করে আসছেন। ১৯৯৯ সালে তিনি প্রথম সংগীত অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন। এরপর বিভিন্ন সময় একাধিক মিশ্র অ্যালবামে তার কণ্ঠ শোনা গেছে।
সবশেষ হৃদয় খানের সুর ও সংগীতায়োজনে ‘নেশা’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়ে তিনি আবারও শ্রোতাদের নজর কাড়েন। দীর্ঘ বিরতির পর এই নতুন রবীন্দ্রসংগীত প্রকাশের মাধ্যমে সংগীতাঙ্গনে তার উপস্থিতি আবারও আলোচনায় এসেছে।
নতুন এই কাজটি কুসুম শিকদারের সংগীতচর্চার ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন অনেকে, যেখানে তিনি নিজের মতো করে গানের প্রতি ভালোবাসাকে তুলে ধরেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category