• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

দুইবার বিয়ে করেছি, সেই ভুল আর করতে চাই না: বাঁধন

ডেস্ক নিউজ / ২৯ পঠিত
আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে দেশের একটি অনলাইন পোর্টালের বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যক্তিগত জীবন, প্রেম এবং বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

আলাপচারিতায় বাঁধন জানান, গত বছর তার বিয়ের পরিকল্পনা ছিল। এমনকি বিয়ের জন্য একজন মানুষকেও পছন্দ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সেই সম্পর্ক পরিণতি পায়নি।

বাঁধনের ভাষ্য, সত্যি বলতে, গত বছর বিয়ের পরিকল্পনা ছিল। একজন মানুষকেও পেয়েছিলাম, যার মা আমাকে খুব পছন্দ করতেন। কিন্তু শেষ পর্যন্ত সে আসলে পালিয়ে গেছে।

বর্তমান সময়ে বিয়ে নিয়ে তার ভাবনার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রেম করার মতো মানুষ হয়তো পাওয়া যায়, কিন্তু বিয়ে করার জন্য একজন উপযুক্ত সঙ্গী খুঁজে পাওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এখন পর্যন্ত বিয়ে করার মতো কাউকে আমার আশেপাশে পাইনি। প্রেম করার জন্য দুই-একজনকে পেয়েছিলাম, তাদের মধ্যে একজনের সঙ্গে সম্পর্কও ছিল। কিন্তু বিয়ের জন্য পাত্রই আসল বিষয়, বলেন বাঁধন।

দুইবার বিয়ের অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, বিয়ে তো আমি দুইবার করে ফেলেছি। এখন আর নিশ্চয়ই সেই ভুলটা করা যাবে না। তার এই মন্তব্যে জীবনের অভিজ্ঞতা থেকে শেখার ইঙ্গিতও স্পষ্ট হয়ে ওঠে।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি ঈদ নিয়ে শৈশবের স্মৃতিও ভাগ করে নেন বাঁধন। তিনি জানান, ছোটবেলায় কোরবানির ঈদ মানেই ছিল গ্রামের বাড়িতে পরিবারের সবার সঙ্গে আনন্দঘন সময় কাটানো। মুন্সীগঞ্জের শ্রীনগরে তাদের গ্রামের বাড়ির ঈদ উদযাপনের স্মৃতি এখনও তার মনে উজ্জ্বল।

তবে সময়ের সঙ্গে ঈদের অনুভূতিও বদলে গেছে বলে মনে করেন এই অভিনেত্রী। তার ভাষায়, এখন ঈদের আনন্দের চেয়ে দায়িত্ববোধটাই বেশি অনুভব করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category