• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শুটিং সেটেই গর্ভপাত, মৃত্যুঝুঁকিতে অভিনেত্রী অন্বেষা

ডেস্ক নিউজ / ৬৮ পঠিত
আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬

অভিনয়শিল্পীদের জীবনটা শুধু আলো-ঝলমলে পর্দার মধ্যেই সীমাবদ্ধ নয়। ক্যামেরার পেছনেও থাকে অসংখ্য চাপ, ক্লান্তি আর অপ্রত্যাশিত ঘটনা। তেমনই এক কঠিন অভিজ্ঞতার মুখোমুখি হলেন ভারতীয় অভিনেত্রী অন্বেষা রায় মুখোপাধ্যায়। শুটিং চলাকালীনই গর্ভপাতের শিকার হয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।

জানা গেছে, কিছুদিন আগেই অন্বেষা জানতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তবে বিষয়টি ছিল পুরোপুরি অনাকাঙ্ক্ষিত ও অপ্রস্তুত অবস্থার। গত শুক্রবার ‘কম্পাস’ নামের একটি ধারাবাহিকের শুটিংয়ে অংশ নেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। দ্রুত অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল থেকে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অন্বেষা বলেন, “আমি বুঝতেই পারিনি যে অন্তঃসত্ত্বা ছিলাম। প্রায় দুই মাস হয়ে গিয়েছিল। হঠাৎ পেটে তীব্র ব্যথা শুরু হয়। শট দেওয়ার সময়ই গর্ভপাত ঘটে। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে আমার জীবনও ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছিল। চিকিৎসকরা অনেক চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত সন্তানকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি আরও জানান, শুটিং ইউনিটের সহকর্মীরা পুরো সময়টাতে তার পাশে ছিলেন। “সেটের সবাই আমাকে ভীষণ সাহায্য করেছে। কোনোভাবে কাজ শেষ করেই দ্রুত হাসপাতালে নিয়ে আসে তারা, বলেন অভিনেত্রী।

হঠাৎ ঘটে যাওয়া এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়লেও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছেন অন্বেষা। কঠিন এই সময়ে তার পাশে রয়েছেন স্বামীও। সারাক্ষণ স্ত্রীকে আগলে রাখছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category