• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন

নেপাল অ্যাডভেঞ্চার নিয়ে বঙ্গ-তে রিলিজ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন চ্যাপ্টার!!

নিজস্ব প্রতিবেদক / ৩০ পঠিত
আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬

ঈদ উৎসবকে আরও জমজমাট করে তুলতে মুক্তি পেল দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন অধ্যায় ‘নেপাল অ্যাডভেঞ্চার’। ৮৯ থেকে ৯৬ নম্বর পর্ব নিয়ে তৈরি এই বিশেষ আয়োজন ইতোমধ্যেই দর্শকদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।

গল্প যেখানে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হয়েছে নতুন এই অধ্যায়। তবে এবার পুরো ঘটনাপ্রবাহ গড়ে উঠেছে নেপালের মনোমুগ্ধকর সব স্থানে। পরিচিত ব্যাচেলর দলের হাসি-ঠাট্টা, মজার সব বিপত্তি আর অদ্ভুত কাণ্ডকারখানায় ভরপুর নতুন পর্বগুলো ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে বলেই মনে করছেন দর্শকরা।

এই বিশেষ আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ হলো ব্যাচেলর দলের বিদেশ সফর। নেপালের ভিন্ন পরিবেশে পরিচিত চরিত্রগুলোর নতুন রূপ ও মজার রসায়ন দর্শকদের জন্য নিয়ে এসেছে ভিন্ন স্বাদের বিনোদন।

বরাবরের মতোই নির্মাতা কাজল আরেফিন অমির গল্প ও নির্মাণে নতুন পর্বগুলোতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুবসহ আরও অনেকে।

ঈদের বিশেষ এই আয়োজন এখন দর্শকরা উপভোগ করতে পারবেন বঙ্গ প্ল্যাটফর্মে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category