• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

আবারও পুত্র সন্তানের বাবা হলেন চাষী আলম

নিজস্ব প্রতিবেদক / ৫০ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দ্বিতীয়বারের মতো বাবা হলেন জনপ্রিয় অভিনেতা চাষী আলম। মঙ্গলবার (২০ মে) রাতে তার ঘরে এসেছে আরেকটি পুত্র সন্তান। মা ও নবজাতক দু’জনই সুস্থ আছেন বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
বুধবার রাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক সংক্ষিপ্ত পোস্টে সুখবরটি জানান চাষী আলম। তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ্ দ্বিতীয়।

এরপর ভক্ত-অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসতে থাকেন এই অভিনেতা।
সন্তান জন্মের বিষয়ে চাষী আলম বলেন, বুধবার রাত পৌনে ৯টার দিকে কাফরুল হাইটেক মাল্টিকেয়ার পার্ক হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন আমার স্ত্রী। নবজাতক ও মা দু’জনই ভালো আছেন। আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য।
এর আগে ২০২৪ সালের ১০ জুলাই প্রথম ছেলে সন্তানের বাবা হন তিনি। অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয় সন্তানের আগমনে আনন্দের আবহ বিরাজ করছে তাদের পরিবারে।
ব্যক্তিগত জীবনে ২০২৩ সালের ২৫ আগস্ট পারিবারিকভাবে বিয়ে করেন চাষী আলম। তার স্ত্রীর নাম তুলতুল। ছোট পর্দার দর্শকদের কাছে তিনি সবচেয়ে বেশি পরিচিত হন Bachelor Point নাটকে অভিনয়ের মাধ্যমে। নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকে ‘হাবু ভাই’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category