• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

একই দিনে বাবা-ছেলের জন্মদিন, আনন্দে ভাসছেন অপূর্ব

ডেস্ক নিউজ / ৩৯ পঠিত
আপডেট : শনিবার, ২৭ জুন, ২০২৬

২৭ জুন এলেই জিয়াউল ফারুক অপূর্বর জীবনে যোগ হয় দ্বিগুণ আনন্দ। কারণ দিনটি শুধু তার জন্মদিন নয়, একই দিনে জন্মদিন তার একমাত্র ছেলে জায়ান ফারুক আয়াশেরও। তাই প্রতি বছর পরিবারের কাছে দিনটি হয়ে ওঠে বিশেষ উদযাপনের উপলক্ষ।

১৯৮৫ সালের এই দিনে জন্ম নেওয়া জনপ্রিয় এই অভিনেতা এবার ৪১ বছর পূর্ণ করে ৪২ বছরে পা রাখলেন। জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও নির্মাতাদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। অনেকেই তার সঙ্গে তোলা পুরোনো ছবি প্রকাশ করে জানিয়েছেন ভালোবাসা ও শুভকামনা।

মডেলিং দিয়ে শোবিজে যাত্রা শুরু হলেও অভিনয়েই নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন অপূর্ব। ২০০২ সালে ‘ইউ গট দ্য লুকস’ প্রতিযোগিতায় ‘মি. বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার পর অমিতাভ রেজা চৌধুরীর একটি বিজ্ঞাপনের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর ২০০৬ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘বৈবাহিক’ নাটকের মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে তার।

এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক দর্শকপ্রিয় নাটক উপহার দিয়ে ছোট পর্দার অন্যতম নির্ভরযোগ্য অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। বিশেষ করে ২০১৭ সালে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’ নাটকে অভিনয় করে পান আকাশছোঁয়া জনপ্রিয়তা। আজও অনেক দর্শক তাকে সেই নাটকের নামেই মনে রাখেন।

অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবনও ছিল নানা আলোচনায়। প্রথমে সাদিয়া জাহান প্রভা, পরে নাজিয়া হাসান অদিতির সঙ্গে সংসার করেন তিনি। দ্বিতীয় সংসারে জন্ম নেয় ছেলে জায়ান। বর্তমানে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানের সঙ্গে সংসার করছেন অপূর্ব। ২০২৫ সালের ডিসেম্বরে তাদের ঘরে জন্ম নেয় কন্যাসন্তান আনায়া।

সম্প্রতি মুক্তি পেয়েছে অপূর্বর নতুন ওয়েবফিল্ম ‘হেডলাইন’। রহস্য-থ্রিলার ঘরানার এই নির্মাণে তার সঙ্গে অভিনয় করেছেন ইয়াশ রোহান, সারিকা সাবরিন ও চঞ্চল চৌধুরী। মুক্তির পর দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছে ওয়েবফিল্মটি।

একবার বাবা-ছেলের একই দিনে জন্মদিন নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে অপূর্ব বলেছিলেন, বাবা-ছেলের একই দিনে জন্মদিন হওয়ায় অনেক খুশি আমি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category