• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা : কেয়া পায়েল

ডেস্ক নিউজ / ৫০ পঠিত
আপডেট : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় মেতেছে গোটা বিশ্ব। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। প্রিয় দলকে ঘিরে চলছে সমর্থকদের তর্ক-বিতর্ক, আনন্দ-উচ্ছ্বাস। সাধারণ দর্শকদের পাশাপাশি শোবিজ তারকারাও সরব সামাজিক যোগাযোগমাধ্যমে। তাদেরই একজন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে সম্প্রতি একদল খুদে আর্জেন্টিনা সমর্থকের সঙ্গে ছবি শেয়ার করেন এই অভিনেত্রী। সোমবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সেই ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরা শিশুদের মাঝে দাঁড়িয়ে আছেন কেয়া পায়েল। হালকা হলুদ পোশাকে সবার সঙ্গে হাত উঁচিয়ে প্রিয় দলের প্রতি সমর্থন জানান তিনি।

ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, গোড়া থেকে বুড়ো সবাই আর্জেন্টিনা!

পোস্টটি প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের পাশাপাশি ফুটবলপ্রেমীরাও নানা মন্তব্য করেন। আর্জেন্টিনা সমর্থকরা যেমন শুভকামনা জানিয়েছেন, তেমনি ব্রাজিল সমর্থকরাও মজার ছলে খোঁচা দিতে ভোলেননি। একজন মন্তব্য করেন, আর্জেন্টিনা আজ ২ গোল খাবে, লিখে রাখেন। আরেকজন লেখেন, ব্রাজিল যতই লাফালাফি করুক, এবার কাপ জিতবে আর্জেন্টিনা।

এদিকে মাঠের খেলাতেও দুর্দান্ত ছন্দে রয়েছে লিওনেল মেসির দল। নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসে নতুন রেকর্ড গড়েন মেসি। ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ২০০তম উপস্থিতি।

সর্বশেষ ডালাসে অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে আর্জেন্টিনা ২-০ গোলে হারিয়েছে প্রতিপক্ষকে। দলের দুই গোলই করেন মেসি। প্রথম গোলের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার নতুন রেকর্ডও গড়েন তিনি।

বিশ্বকাপে মেসির গোলসংখ্যা এখন ১৮। আর জাতীয় দলের জার্সিতে ২০১ ম্যাচে তার মোট গোল দাঁড়িয়েছে ১২২টি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে অস্ট্রিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category