• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

বিশ্বকাপ ফুটবলের আবহে বিশেষ সংকলন নিয়ে আসছে ‘ইত্যাদি’

ডেস্ক নিউজ / ৩১ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

দর্শকপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হাজির হচ্ছে বিশ্বকাপ ফুটবলের আবহে সাজানো একটি বিশেষ সংকলিত পর্ব নিয়ে। আগামীকাল (৩ জুলাই) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে অনুষ্ঠানটি।

এই সংকলিত পর্বে থাকছে ২০১৬ সালে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ। পাশাপাশি বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অতীতে প্রচারিত বিভিন্ন জনপ্রিয়, তথ্যবহুল ও বিনোদনধর্মী পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে পুরো আয়োজন।

প্রকৃতির সৌন্দর্যে ঘেরা চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু আমের জন্যই বিখ্যাত নয়, বরং প্রাচীন বরেন্দ্র অঞ্চল ও গৌড়-সুলতানি আমলের সমৃদ্ধ ইতিহাসেরও গুরুত্বপূর্ণ সাক্ষী। সেই ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিকও উঠে আসবে অনুষ্ঠানে।

বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ এ পর্বে থাকছে চাঁপাইনবাবগঞ্জ ও এর বিখ্যাত আম নিয়ে দুটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। এছাড়া সর্প সংরক্ষণ ও সচেতনতা নিয়ে ফজলে রাব্বী রবিনের ব্যতিক্রমী উদ্যোগের ওপর একটি প্রতিবেদন, ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমকে নিয়ে অনুপ্রেরণামূলক একটি প্রতিবেদন এবং খুলনার ফুলতলার সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদের জীবন ও কর্ম নিয়ে একটি শিক্ষামূলক প্রতিবেদনও থাকছে।

অনুষ্ঠানের বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে প্রাকৃতিক সৌন্দর্য ও প্রত্নঐতিহ্যে সমৃদ্ধ গ্রীসের রাজধানী এথেন্স এবং দেশটির ঐতিহ্যবাহী ইভজোন্স সেনাদলকে।

বিনোদন পর্বে থাকছে মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে একটি বিশেষ গান। এতে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পী অংশ নিয়েছেন। এছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের অসংগতি তুলে ধরে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামাও পরিবেশিত হবে। এতে অভিনয় করেছেন প্রাণ রায় ও জয়রাজ।

দর্শকপর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরা শিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসংস্কৃতিকে কেন্দ্র করে পরিবেশন করেছেন বিশেষ গম্ভীরা। সেই পরিবেশনার ওপর ভিত্তি করে প্রশ্নোত্তরের মাধ্যমে বিজয়ীও নির্বাচন করা হয়েছে।

এ ছাড়া বিভিন্ন সামাজিক অসংগতি ও সমসাময়িক বিষয় নিয়ে নির্মিত বিদ্রূপাত্মক নাট্যাংশের সংকলনের পাশাপাশি থাকছে দর্শকপ্রিয় নানি-নাতি, মামা-ভাগ্নে এবং চিঠিপত্র বিভাগ।

বরাবরের মতো অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। কেয়া কসমেটিকসের সৌজন্যে বিশেষ এই সংকলিত পর্বটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে।

 

ছবি: কালবেলা অনলাইন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category