• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ঈদ নাটকে ভিন্ন গল্প বলছেন নাজনীন হাসান খান

নিজস্ব প্রতিবেদক / ৫৮ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

আসছে ঈদুল আজহায় দর্শকদের জন্য নতুন নাটক ‘প্রণয়ের অমল কাব্য’ নির্মাণ করেছেন নির্মাতা নাজনীন হাসান খান। নাটকটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অর্পনা রানী রাজবংশী। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবলী নোমান, সুমাইয়া অর্পা, মাসুদ মহিউদ্দিন, সাইকা আহমেদ, ফরিদ হোসাইন, কাঁকন চৌধুরী ও ক্লিন্টন রোজারিওসহ আরও অনেকে।

নির্মাতা নাজনীন হাসান খান জানান, মানুষের চাওয়া-পাওয়ার শেষ নেই। অনেক সময় মানুষ যা পায় তা নয়, বরং যা পায়নি সেটির প্রতিই বেশি আকৃষ্ট হয়। নাটকের কেন্দ্রীয় চরিত্র দীপিকাও ঠিক তেমনই এক মানসিকতার মানুষ। লোভ, প্রতারণা আর অতিরিক্ত চাওয়ার মোহ একসময় তার জীবনকে অন্যদিকে মোড় নেয়।

লেখক অর্পনা রানী রাজবংশীর ভাষ্য, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যার চাহিদার কোনো সীমা নেই। নাটকের প্রায় প্রতিটি চরিত্রই অর্থ ও স্বার্থের পেছনে ছুটতে গিয়ে মানবিকতা ভুলে যায়। অথচ জীবনের শেষ মুহূর্তে মানুষ সঙ্গে করে কিছুই নিয়ে যেতে পারে না, এই বাস্তবতাই গল্পে তুলে ধরা হয়েছে।

নাটকের গল্পে দেখা যাবে, আবির, রতন ও রিপন নামের তিন বন্ধু জীবিকার সন্ধানে গ্রাম ছেড়ে ঢাকায় আসে। কাজের অভাবে একসময় তারা প্রতারণার পথ বেছে নিতে বাধ্য হয়। ঘটনাচক্রে তাদের পরিচয় হয় দীপিকা নামের এক রহস্যময় সুন্দরীর সঙ্গে। একে অন্যের অজান্তে তিন বন্ধুই দীপিকার প্রেমে জড়িয়ে পড়ে। অন্যদিকে দীপিকার সঙ্গে সম্পর্ক রয়েছে এলাকার প্রভাবশালী মাস্তান মাহফুজেরও। পরিস্থিতি বুঝে দীপিকা কৌশলে তিন বন্ধুর বিশ্বাস ও অর্থ নিজের নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা করে। একপর্যায়ে সে একই দিনে তিন বন্ধুকেই বিয়ের প্রস্তাব দেয়। এরপর থেকেই গল্পে আসে নাটকীয় মোড়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category