• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে পারফর্ম করতে গিয়ে আগুনে দগ্ধ জায়েদ খান

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঙ্গরাজ্যে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। আগুনের ছিটকে পড়া শিখায় শরীরের কিছু অংশ দগ্ধ হলেও অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছেন তিনি।

ঘটনার বিষয়ে গণমাধ্যমকে জায়েদ খান নিজেই জানান, মোটরসাইকেল নিয়ে মঞ্চে প্রবেশের সময় এই দুর্ঘটনা ঘটে। পারফরম্যান্সের অংশ হিসেবে মোটরসাইকেলের সামনে ও পেছনে ফায়ার ওয়াক্স ব্যবহার করা হয়েছিল। সেই আগুন থেকেই হঠাৎ শিখা ছিটকে এসে তার শরীরে লাগে।

জায়েদ খান বলেন, একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। দ্রুত আগুন নেভানো হলেও ওই অবস্থাতেই পারফর্ম করেছি। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। পরে চিকিৎসা নিতে হয়েছে।

তিনি আরও জানান, মঞ্চে প্রবেশের মুহূর্তেই আগুন ছিটকে আসে। উপস্থিত দায়িত্বরত ব্যক্তিরা দ্রুত তাকে উদ্ধার না করলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।

অভিনেতার ভাষায়, দ্রুত রেসকিউ না করলে হয়তো আরও ভয়াবহ কিছু হয়ে যেত। আশপাশেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল।

ঘটনার পর অনুষ্ঠান শেষ করে চিকিৎসা নেন জায়েদ খান। বর্তমানে ব্যান্ডেজ করে বিশ্রামে রয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেতা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category