• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ঈদ নাটক ‘প্রবাসী বউ’ নিয়ে আসছেন কাজী সাইফ আহমেদ

এম.আর.জে শান্ত / ৫৩ পঠিত
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

আসন্ন ঈদে আরটিভির পর্দায় প্রচার হতে যাচ্ছে বিশেষ নাটক ‘প্রবাসী বউ’। নাটকটির কাহিনী ও সংলাপ লিখেছেন অনামিকা মন্ডল। চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন কাজী সাইফ আহমেদ।

নাটকের গল্প গড়ে উঠেছে এক প্রবাসী নারীর জীবনসংগ্রাম, ভালোবাসা এবং সমাজের নির্মম বাস্তবতাকে ঘিরে। তিন বছর বিদেশে কাটানোর পর দেশে ফেরে আম্বিয়া। স্ত্রীকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে ওঠে তার স্বামী রাকিব। খুশিতে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করে, ফুলের মালা দিয়ে বরণ করে নেয় প্রিয় মানুষটিকে। সংসারে তখন যেন ফিরে আসে উৎসবের আমেজ।

রাকিবের পরিবারেও রয়েছেন তার মা ও বোন। শুরুতে সবকিছু স্বাভাবিক থাকলেও পরিস্থিতি বদলে যায় গ্রামের প্রভাবশালী মাতবরের কারণে। আম্বিয়ার প্রতি দুর্বল হয়ে পড়ে সে। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে তাকে অপমান করে ফিরিয়ে দেয় আম্বিয়া। এরপর থেকেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠে মাতবর।

গ্রামজুড়ে আম্বিয়াকে নিয়ে অপপ্রচার শুরু হয়। বিদেশে থাকাকালীন তার চরিত্র নিয়ে নানা কুৎসা ছড়াতে থাকে মাতবর। গ্রামের মানুষও ধীরে ধীরে সেই কথায় বিশ্বাস করতে শুরু করে। কারণ তাদের ধারণা, অল্পশিক্ষিত একটি মেয়ে বিদেশে গিয়ে ভালো কোনো চাকরি করতে পারে না।

একসময় সেই সন্দেহের প্রভাব পড়ে রাকিবের পরিবারেও। রাকিবের মা ও বোনও আম্বিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়। চারপাশের অবহেলা আর মানসিক চাপে ভেঙে পড়তে থাকে আম্বিয়া।

অভিনেতা-অভিনেত্রীর সাথে নাটকের নির্মাতা কাজী সাইফ আহমেদ

এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়ার পর জানা যায়, আম্বিয়া ক্যান্সারে আক্রান্ত। আরও জানা যায়, এই কঠিন রোগের কারণেই বিদেশ থেকে তাকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। বিষয়টি আগে থেকেই জানতো আম্বিয়া, কিন্তু কাউকে কিছু বলেনি।

সত্য জানার পর অনুতাপে ভেঙে পড়ে রাকিব। স্ত্রীর কাছে ক্ষমা চাইলেও তখন অনেক দেরি হয়ে গেছে। আম্বিয়ার ক্যান্সার তখন স্টেজ থ্রিতে পৌঁছে গেছে। প্রিয় মানুষটিকে বাঁচাতে মরিয়া হয়ে ওঠে রাকিব। এভাবেই আবেগ, ভালোবাসা, অপবাদ আর অনুশোচনার মধ্য দিয়ে এগিয়ে যায় ‘প্রবাসী বউ’ নাটকের গল্প।

নাটকে আম্বিয়া চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান এবং রাকিব চরিত্রে দেখা যাবে রাশেদ সীমান্তকে। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইরা তালুকদার, এস এম কামরুল বাহার, সাহেলা আক্তার, ফারহানা এশা, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান ও অয়ন খানসহ আরও অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category