• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

রবীন্দ্রজয়ন্তীতে মাছরাঙায় ‘সমাপ্তি’, মৃন্ময়ী রূপে সাবিলা নূর

এম.আর.জে শান্ত / ৩৯ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর জন্মজয়ন্তী উপলক্ষে আগামী ৮ মে রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশন-এ প্রচারিত হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের কালজয়ী ছোটগল্প অবলম্বনে নির্মিত এই নাটকটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।

রবীন্দ্রনাথের ছোটগল্পগুলোর মধ্যে ‘সমাপ্তি’ বিশেষভাবে পরিচিত এর ব্যতিক্রমী নারী চরিত্র মৃন্ময়ীর জন্য। সমাজের প্রচলিত নিয়ম-নীতির বাইরে বেড়ে ওঠা এই দুরন্ত, চঞ্চল ও স্বাধীনচেতা মেয়েটি একদিকে যেমন অগাধ প্রাণশক্তির প্রতীক, অন্যদিকে তার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর আবেগী সত্তাও। নদীভাঙনের শিকার হয়ে পরিবারসহ অন্য গ্রাম থেকে এসে বসতি গড়া মৃন্ময়ী গ্রামের সবার কাছেই এক রহস্যময় চরিত্র। ছেলেদের সঙ্গে দৌড়ঝাঁপ আর খেলাধুলায় মেতে থাকা মেয়েটিকে গ্রামের পুরুষরা স্নেহ করে ‘পাগলী’ বলে ডাকলেও, তার অদম্য স্বভাব নিয়ে গৃহিণীদের উদ্বেগের শেষ নেই।

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর লেখনীতে মৃন্ময়ী চরিত্রকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন, যেখানে নারীর স্বতঃস্ফূর্ততা, স্বাধীনতা ও সামাজিক বাধার সঙ্গে তার সংঘাত এক অনন্য মাত্রা পেয়েছে। আর সেই চিরায়ত গল্পকেই এবার টেলিভিশনের পর্দায় নতুন আঙ্গিকে তুলে ধরছেন নির্মাতা শ্রাবণী ফেরদৌস।

নাটকে মৃন্ময়ীর চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর। তার প্রাণবন্ত উপস্থিতি ও অভিনয়ে চরিত্রটি নতুন মাত্রা পাবে বলেই প্রত্যাশা নির্মাতাদের। অন্যদিকে অপূর্ব চরিত্রে দেখা যাবে আবদূন নূর সজল-কে। গল্পে দুজনের সম্পর্কের টানাপোড়েন, আবেগ ও মানসিক পরিবর্তনের বিষয়গুলোই হয়ে উঠবে নাটকের মূল আকর্ষণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category