
নিউজ ডেস্ক: অস্কারজয়ী সুরকার এ আর রহমানকে ঘিরে ভারতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি গুজব ও সমালোচনার পর এবার তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে গান চুরির অভিযোগ উঠেছে।
ভারতের প্রখ্যাত ধ্রুপদী সংগীতশিল্পী ওস্তাদ ফায়াজ ওয়াসিফুদ্দিন দাগর এ অভিযোগ এনে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন। তার দাবি, পোন্নিয়িন সেলভান ২ ছবির ‘বীর রাজা বীর’ গানটিতে তার লেখা পুরনো গান ‘শিব স্তুতি’ থেকে একটি অংশ ব্যবহার করা হয়েছে।
মামলাটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের একটি বেঞ্চে ওঠে, যেখানে প্রধান বিচারপতির সঙ্গে বিচারপতি জয় মাল্য বাগচী উপস্থিত ছিলেন। শুনানিতে বিচারপতি বাগচী বলেন, প্রকৃত স্রষ্টা কে, তা যাচাই করা জরুরি। কেবল পরিবেশন করলেই কেউ গানের রচয়িতা হয়ে যান না; সুরের উৎস সম্পর্কেও প্রমাণ প্রয়োজন।
এ আর রহমানের পক্ষের আইনজীবী আদালতকে জানান, তারা অন্যের সৃষ্টির অধিকার দাবি করেন না। তবে রহমান যা সৃষ্টি করেন, তার স্বত্ব তিনি অবশ্যই দাবি করেন।
প্রথম দিনের শুনানি শেষে আদালত মামলাটি স্থগিত রেখে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছেন আগামী ২০ ফেব্রুয়ারি।
Leave a Reply