• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

চঞ্চল-নীলার নতুন জুটি, ঈদে আসছে ‘জামাইয়ের আবদার’

ডেস্ক নিউজ / ১১ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

দুই প্রজন্মের দুই জনপ্রিয় মুখ এবার একসঙ্গে পর্দায়। একজন দীর্ঘদিন ধরে অভিনয় ও সংগীতে নিজের অবস্থান পাকা করেছেন, অন্যজন শোবিজে যাত্রা শুরু করেছেন সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এবার তারা জুটি বেঁধেছেন নতুন ঈদ নাটকে।

নাটকটির নাম ‘জামাইয়ের আবদার’। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরী এবং লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নির্মিত এই নাটকটি পরিচালনা করছেন সকাল আহমেদ।

নাটকটির গল্প লিখেছেন ইউসুফ আলী খোকন। পারিবারিক আবহে নির্মিত এই গল্পে উঠে আসবে এক জামাইকে ঘিরে নানা আবদার, সম্পর্কের জটিলতা এবং ঈদ উৎসবের আবেগঘন নানা মুহূর্ত।

বর্তমানে নাটকটির শুটিং চলছে ঢাকার অদূরে পুবাইল টেলিহোম হাউজে। নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদুল আজহায় নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে।

সব মিলিয়ে পারিবারিক হাস্যরস, সম্পর্কের টানাপোড়েন আর উৎসবের উষ্ণতা নিয়ে ‘জামাইয়ের আবদার’ ঈদে দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা নিয়ে আসবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category