• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

দুই টিজারে চমক, ‘রকস্টার’এ নতুন রূপে শাকিব খান

ডেস্ক নিউজ / ২৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবার ফিরছেন একেবারে ভিন্ন রূপে। তার আসন্ন সিনেমা ‘রকস্টার’ ঘিরে তৈরি হয়েছে নতুন আলোচনার ঝড়, কারণ একসঙ্গে প্রকাশ পেয়েছে সিনেমাটির দুটি টিজার।

প্রথমটি ছিল অ্যানিমেটেড টিজার, যা ২ মে শাকিব খান নিজেই তার ফেসবুকে প্রকাশ করেন। সেখানে দেখা যায় নীল আকাশে উড়ে চলা এক সাদা পাখি, যা হঠাৎ বজ্রাঘাতে পড়ে যায়। সেই প্রতীকি দৃশ্য থেকে গল্প চলে যায় এক ছোট্ট ছেলের শৈশবে, যার স্বপ্ন একদিন বিশ্বজোড়া রকস্টার হওয়া। শেষ দৃশ্যে কনসার্টের মঞ্চে গিটার হাতে শাকিব খানের উপস্থিতি টিজারকে আরও শক্তিশালী করে তোলে।

এরপর ৫ মে প্রকাশিত হয় সিনেমার অফিশিয়াল টিজার। এক মিনিট বিশ সেকেন্ডের এই ভিডিওতে শুরুতেই দেখা যায় শাকিব খান ঘুম থেকে জেগে উঠছেন। এরপর শোনা যায় মিউজিককে কেন্দ্র করে আবেগঘন সংলাপ, যা ইঙ্গিত দেয় চরিত্রটির গভীরতার দিকে। ধীরে ধীরে কনসার্ট, ভিড় আর পারফরম্যান্সের দৃশ্য মিলিয়ে গড়ে ওঠে এক আন্তর্জাতিক মানের রকস্টারের ইমেজ।

টিজারের মাঝামাঝি অংশে ‘আগুন’ নামের এক চরিত্রকে ঘিরে তৈরি হয় রহস্য, যা নিয়ে শুরু হয়েছে দর্শকদের কৌতূহল। ধারণা করা হচ্ছে, সিনেমায় শাকিব খানকেই এই চরিত্রে দেখা যাবে।

আজমান রুশো পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন তানজিয়া জামান মিথিলা ও সাবিলা নূরসহ অনেকে। সবকিছু ঠিক থাকলে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ‘রকস্টার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category