• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

প্রেক্ষাগৃহ পেরিয়ে ওটিটিতে ‘মালিক’, দেখা যাচ্ছে উৎসবে

বিনোদন প্রতিবেদক / ৩১ পঠিত
আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

প্রেক্ষাগৃহে দর্শকদের আলোচনায় থাকা আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত সিনেমা ‘মালিক’ এবার জায়গা করে নিয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। গত ৬ আগস্ট রাত ১২টা থেকে সিনেমাটি দেখা যাচ্ছে ‘উৎসব’-এ।

সাইফ চন্দন পরিচালিত অ্যাকশন-থ্রিলার ঘরানার ‘মালিক’ সিনেমার গল্প আবর্তিত হয়েছে মায়ের সম্মান ও অধিকার আদায়, প্রেম, প্রতিশোধ এবং ক্ষমতার দ্বন্দ্বকে ঘিরে। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। তার বিপরীতে দেখা গেছে বিদ্যা সিনহা মিমকে।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ডিপজল, মিশা সওদাগর, শিপন মিত্র, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াৎ, এ জে রানাসহ আরও অনেকে।

ডিভাইন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটির প্রযোজক মোয়াজ্জেম হোসেন শাওন। নির্বাহী প্রযোজকের দায়িত্বে ছিলেন সানজিদ আফফান। সিনেমাটির সঙ্গীত পরিচালনা করেছেন অদিত রহমান।

কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘মালিক’ যারা বড় পর্দায় দেখতে পারেননি, তাদের জন্য এবার সেই সুযোগ এসেছে ওটিটিতে। পাশাপাশি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখেছেন এমন দর্শকরাও চাইলে আবার উপভোগ করতে পারবেন ‘মালিক’।

সিনেমাটি দেখতে দর্শকদের যেতে হবে ওটিটি প্ল্যাটফর্ম ‘উৎসব’-এ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ