• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

নৃত্য পরিচালক জাকিরকে স্মরণ করল আরমান-মুক্তি পরিষদ

নিজস্ব প্রতিবেদক / ১০৬ পঠিত
আপডেট : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসিতে) সদ্যপ্রয়াত প্রখ্যাত নৃত্য পরিচালক জাকির হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এক মিলাদ, দোয়া মাহফিল ও কোরআন খতম হয়েছে। আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ‘আরমান-মুক্তি পরিষদ’ এই বিশেষ স্মরণ সভা ও দোয়ার আয়োজন করে।

দোয়া মাহফিলে আরমান-মুক্তি পরিষদের নেতাকর্মী ছাড়াও ওমর সানীসহ চলচ্চিত্রের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, শিল্পী, কলাকুশলী এবং জাকির হোসেনের দীর্ঘদিনের সহকর্মীরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে মরহুমের কর্মময় জীবনের ওপর স্মৃতিচারণ করা হয়। এ সময় শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী রুমানা ইসলাম মুক্তি বলেন, নৃত্য পরিচালক জাকির হোসেন ভাই ছিলেন অত্যন্ত গুণী এবং বিনয়ী একজন মানুষ। রূপালি পর্দায় তারকাদের নাচের ছন্দে তুলে ধরার পেছনে তার অবদান চলচ্চিত্র অঙ্গন দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তার এই অকাল প্রস্থান চলচ্চিত্র শিল্পের জন্য এক অপূরণীয় ক্ষতি। আল্লাহ জাকির ভাইকে জান্নাত দান করুন আমিন।

স্মৃতিচারণ শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং তাদের ধর্য্য ধারণের তাওফিক কামনা করা হয়। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে গত ২৩ জুন না ফেরার দেশে পাড়ি জমান খ্যাতনামা এই নৃত্য পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫০ বছর।রাজধানীর মহাখালী ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাকিরের মৃত্যু হয়।

উল্লেখ্য, আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে দুটি প্যানেল। এর মধ্যে একটি হলো অভিনেতা, প্রযোজক, পরিচালক ও সিনিয়র ফাইট ডিরেক্টর আরমান ও অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির নেতৃত্বাধীন আরমান-মুক্তি প্যানেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category