• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক: পরীমণি

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

দীর্ঘদিন ধরে কোরবানি ঈদে এফডিসির অসচ্ছল সহশিল্পীদের পাশে দাঁড়িয়ে আলোচনায় ছিলেন চিত্রনায়িকা পরীমণি। প্রতিবছর এফডিসিতে কোরবানি দিয়ে সহশিল্পীদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেন তিনি। তবে গত কয়েক বছরের মতো এবারও এফডিসিতে কোরবানি দিচ্ছেন না এই অভিনেত্রী।

তবুও এফডিসির সহশিল্পীদের কথা ভুলে যাননি পরীমণি। তিনি চান, তার উপস্থিতি না থাকলেও সহশিল্পীদের ঈদ আনন্দমুখর হয়ে উঠুক।

পরীমণি বলেন, আমি চাই এফডিসিতেও কোরবানিটা হোক। ২০১৬ সাল থেকে সবসময় এফডিসির সঙ্গে কোরবানি করেছি। এবার নিয়ে হয়তো চার বছর হবে সেখানে কোরবানি দিচ্ছি না। এর পেছনে কিছু কারণ আছে। তবে আমি চাই, আমার সহশিল্পীরা যারা আছেন, যাদের অনেকেই দুস্থ বলে পরিচিত, তাদের ঈদও উৎসবমুখর হোক। আমি থাকি বা না থাকি।

দীর্ঘদিন পর নিজের গ্রামে গিয়ে ঈদ উদযাপনের কারণও জানিয়েছেন এই অভিনেত্রী। তিনি বলেন, প্রয়াত নানার ইচ্ছার কারণেই আবার গ্রামের বাড়িতে ফিরে ঈদ করা শুরু করেছেন।

তার ভাষায়, নানু ভাই সবসময় চাইতেন আমি বাড়িতে গিয়ে ঈদ করি, পরিবারের সবার সঙ্গে কোরবানির আনন্দ ভাগ করে নিই। নিজের হাতে কোরবানির মাংস বিতরণ করি। প্রায় আট-নয় বছর আমি শুধু এফডিসির জন্য বাড়িতে যাইনি। পরে মনে হয়েছে, এফডিসির দায়িত্বটা অন্য কেউও নিতে পারবে। তখন থেকেই আবার বাড়ি যাওয়া শুরু করি।

সবশেষে পরীমণি বলেন, আমি জানি না কতটুকু কীভাবে করতে পারছি, তবে চেষ্টা করি ঈদটাকে সবার জন্য আনন্দময় করে তুলতে। ঈদ মানেই খুশি আর ভালোবাসা। আমি চাই সবার মুখে হাসি থাকুক, অন্তরে আনন্দ থাকুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category