• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

তিশাকে ঘিরে আইনি জটিলতায় শাহরিয়ার স্বপনের আক্ষেপ

এম.আর.জে শান্ত / ৬৭ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তানজিন তিশার বিরুদ্ধে শাড়ি নিয়ে প্রতারণার অভিযোগ ও আদালতে হাজিরার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আক্ষেপ প্রকাশ করেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টসের (বাইফা) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার স্বপন।
নিজের ফেসবুক পোস্টে শাহরিয়ার স্বপন লেখেন, ‘মাত্র ২৭ হাজার টাকার একটি শাড়ি পরে ফেসবুকে পোস্ট না দেওয়ার মতো ছোট একটি বিষয় নিয়ে একজন প্রতিষ্ঠিত শিল্পীকে আদালতের বারান্দায় টেনে নেওয়া সত্যিই দুঃখজনক।
শিল্পীদের অবস্থান নিয়েও নিজের হতাশার কথা তুলে ধরেছেন তিনি। শাহরিয়ার স্বপনের ভাষায়, ‘মাঝে মাঝে মনে হয়, শিল্পীরা সত্যিই অসহায়-কখনো ক্ষমতার কাছে, কখনো আবার নিজেদের জনপ্রিয়তার কাছে।


তার এই বক্তব্যের মধ্য দিয়ে একজন প্রতিষ্ঠিত শিল্পীকে ঘিরে সামান্য একটি বিষয় কীভাবে আইনি জটিলতায় গড়িয়েছে, সে বিষয়টি নিয়ে প্রশ্ন ও আক্ষেপের জায়গাটি উঠে এসেছে।
তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগটি একটি শাড়ি নেওয়া এবং সেটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের প্রতিশ্রুতি পূরণ না করার বিষয়কে কেন্দ্র করে। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে। তবে অভিযোগের বিষয়টি এখনো বিচারাধীন এবং আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি।
শাহরিয়ার স্বপনের এই ফেসবুক পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও নতুন করে আলোচনা শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ