• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

শিল্পী সমিতির নির্বাচন কাল, নতুন নেতৃত্বের অপেক্ষায় এফডিসি

নিজস্ব প্রতিবেদক / ৩৩ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের বহুল প্রতীক্ষিত নির্বাচন অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার (৩ জুলাই)। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) প্রাঙ্গণে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে লড়ছে দুটি পূর্ণাঙ্গ প্যানেল। এছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন একজন স্বতন্ত্র প্রার্থী। মোট ৫৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
একদিকে রয়েছে আরমান–মুক্তি পরিষদ। এই প্যানেলে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অভিনেতা ও ফাইট ডিরেক্টর আরমান এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন রুমানা ইসলাম মুক্তি। সহসভাপতি পদে লড়ছেন নূতন ও ইলিয়াস কোবরা। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খান, সাংগঠনিক সম্পাদক পদে চুন্নু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর, দপ্তর ও প্রচার সম্পাদক পদে রাসেল মিয়া, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন কমল।
অন্যদিকে শিবা সানু–জয় চৌধুরী পরিষদে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী। এই প্যানেলে সহসভাপতি পদে রয়েছেন রোজিনা ও ডিএ তায়েব। সহ-সাধারণ সম্পাদক পদে সুব্রত, সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে পলি, দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মোসাফকুল জামিল কাকন এবং কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাদু আজাদ।
সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ইউসুফ খান।
এদিকে কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই প্যানেল ও স্বতন্ত্র মিলিয়ে মোট ২৭ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আলীরাজ, ইয়ামীন হক ববি, কাবিলা, কায়েস আরজু, নাসরিন, শিরিন শিলা, শামীম খান (চিকন আলী), স্বপ্না কাশেম, হাসান জাহাঙ্গীর, হোসনে আরা রিয়াসহ আরও অনেকে।
নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন কামাল মো. কিবরিয়া লিপু।
এবারের নির্বাচনের সবচেয়ে বড় আলোচনার বিষয়, গত মেয়াদে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা মিশা সওদাগর ও মনোয়ার হোসেন ডিপজল কেউই এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। ফলে নতুন নেতৃত্বের হাতেই দায়িত্ব যাচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী দুই বছরের কার্যক্রম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category