• মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

মা হওয়ার সুখবর দিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান

এম.আর.জে শান্ত / ৪৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

অভিনেত্রী প্রিয়াঙ্কা জামানের সংসারে এলো নতুন অতিথি, নতুন আনন্দ। প্রথমবারের মত সন্তানের মা হয়েছেন তিনি। গতকাল (২৯ জুন) বিকেল সাড়ে ৫টায় একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সন্তান জন্মের সুখবরটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে জানান প্রিয়াঙ্কার স্বামী রাকিবুল হাসান। কন্যাসন্তানের জন্ম উপলক্ষে তিনি একটি দোয়া শেয়ার করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার পোস্ট প্রকাশের পরপরই শুভেচ্ছা ও অভিনন্দনে ভরে ওঠে মন্তব্যের ঘর। পরে প্রিয়াঙ্কা জামানের সঙ্গে কথা হলে তিনিও কন্যাসন্তান জন্মের বিষয়টি নিশ্চিত করেন।
প্রিয়াঙ্কা জানান, তাদের কন্যাসন্তানের নাম রাখা হয়েছে মারিয়াম বিনতে রাকিব। তবে আপাতত মেয়ের ছবি প্রকাশ করতে চান না তারা। এ বিষয়ে তিনি বলেন, এখনই বাচ্চার ছবি প্রকাশ করতে চাচ্ছি না। সময় হলে আমরা সবাইকে জানিয়ে ছবি প্রকাশ করব।
মজার বিষয় হলো, সন্তান জন্মের আগেই সম্ভাব্য নাম ঠিক করে রেখেছিলেন এই দম্পতি। ছেলে হলে নাম রাখার পরিকল্পনা ছিল আফফান বিন রাকিব, আর মেয়ে হলে মারিয়াম বিনতে রাকিব। অবশেষে কন্যাসন্তানের জন্ম হওয়ায় আগে থেকেই ঠিক করা সেই নামই রেখেছেন তারা।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে পারিবারিক আয়োজনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার রাকিবুল হাসানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা জামান। বিয়ের দুই মাস পরই প্রথম সন্তানের অপেক্ষার সুখবর জানিয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণেও প্রায়ই আলোচনায় থাকেন প্রিয়াঙ্কা জামান। এবার কন্যাসন্তান মারিয়াম বিনতে রাকিবের আগমনে তাদের পরিবারে যোগ হলো নতুন আনন্দের অধ্যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ