• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সহকর্মীদের ভালোবাসায় রঙিন হলো শিরিন শিলার জন্মদিন

এম.আর.জে শান্ত / ৩৪ পঠিত
আপডেট : রবিবার, ২৮ জুন, ২০২৬

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন নতুন প্রজন্মের জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা। সেই ব্যস্ততার কারণেই নিজের জন্মদিনে কোনো আয়োজন করতে পারেননি তিনি। তবে কয়েক দিন পর হলেও সহকর্মীদের ভালোবাসায় উদযাপিত হলো তার জন্মদিন।

গত ২৫ জুন ছিল শিরিন শিলার জন্মদিন। প্রতি বছরই দিনটি পরিবার, বন্ধু ও সহকর্মীদের সঙ্গে আনন্দঘন পরিবেশে কাটালেও এবার নির্বাচনী প্রচারণার কারণে নির্ধারিত দিনে জন্মদিন উদযাপনের সুযোগ হয়নি।

অবশেষে শনিবার (২৮ জুন) শিবা সানু-জয় চৌধুরী পরিষদের উদ্যোগে তার জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়। কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সহকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করেন তিনি।

এ আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শিরিন শিলা বলেন, আমার খুবই ভালো লাগছে। আমার প্যানেলের পক্ষ থেকে এমন সুন্দর আয়োজন করায় আমি সত্যিই কৃতজ্ঞ। ইন্ডাস্ট্রির অনেকেই আমাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। শুধু আমার সহকর্মীরাই নন, পরিচালকসহ চলচ্চিত্র অঙ্গনের অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন।

জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়ক রুবেল। এছাড়াও রাশেদা চৌধুরী, ববি হক, শিবা সানু, জয় চৌধুরী, সুব্রত, সনি রহমান, রোমানা নীড়, কায়েস আরজুসহ চলচ্চিত্র অঙ্গনের বহু শিল্পী ও কলাকুশলী উপস্থিত থেকে শিরিন শিলাকে শুভেচ্ছা জানান।

নির্বাচনী ব্যস্ততার মাঝেও সহকর্মীদের এমন ভালোবাসা ও সম্মান পেয়ে আবেগাপ্লুত হন এই চিত্রনায়িকা। তার ভাষায়, জন্মদিনের সবচেয়ে বড় উপহারই হলো সবার আন্তরিক ভালোবাসা ও শুভকামনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category