• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
Headline
মিথিলার সঙ্গে কি সত্যিই দূরত্ব? সৃজিতের মন্তব্যে নতুন প্রশ্ন যুক্তরাষ্ট্রে নতুন থ্রিলার সিনেমায় চুক্তিবদ্ধ মৌসুমী ২ কোটির ‘হনুমান অংশ’-এর বিস্ময়কর উত্থান, পেছনে পড়ল ‘টক্সিক’ ও ‘মির্জাপুর’ উৎসব নয়, মানবিকতা ও কাজে ভরা এডলফ খানের জন্মদিন আজ বাদশাহর সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য ঈশা রিখীর স্বপ্নের নায়ক, অমলিন কিংবদন্তি: সালমান শাহকে হারানোর ৩০ বছর পায়রাকে উৎসর্গ করে লুইপার নতুন গান ‘প্রজাপতি’ সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসব সালমান শাহকে স্মরণে দীপ্ত টিভিতে সপ্তাহজুড়ে সাত সিনেমা পর্দায় ফের বাবা-মেয়ে, নতুন সিনেমায় রঞ্জিত–কোয়েল

মিথিলার সঙ্গে কি সত্যিই দূরত্ব? সৃজিতের মন্তব্যে নতুন প্রশ্ন

ডেস্ক নিউজ / ১২ পঠিত
আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

সৃজিত মুখোপাধ্যায়ের একটি মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে মিথিলার সঙ্গে তার দাম্পত্য সম্পর্ক। দীর্ঘদিন ধরেই এই তারকা দম্পতির আলাদা থাকা ও সম্পর্কের দূরত্ব নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও, প্রকাশ্যে বিচ্ছেদের কথা স্বীকার করেননি তাদের কেউই। এবার নিজের জীবনে একজন স্থায়ী সঙ্গীর অভাব অনুভব করার কথা জানালেন সৃজিত। আর তাতেই পুরোনো জল্পনা নতুন করে সামনে এসেছে।

সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে অতিথি হয়ে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন সৃজিত। অতীতের প্রেম, সাবেক প্রেমিকাদের সঙ্গে বর্তমান সম্পর্কসহ নানা প্রসঙ্গে কথা বলার সময়ই উঠে আসে তার বর্তমান জীবনের প্রসঙ্গ।

সৃজিত জানান, জীবনের এই পর্যায়ে এসে তিনি একটি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর প্রয়োজন অনুভব করছেন। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই প্রশ্ন উঠেছে, তাহলে কি মিথিলার সঙ্গে তার সম্পর্ক এখন আর আগের জায়গায় নেই?

২০১৯ সালে বিয়ের পর থেকেই সৃজিত ও মিথিলাকে নিয়ে আলোচনার কমতি নেই। বিয়ের পর দীর্ঘ সময় একসঙ্গে না থাকা, দুজনের আলাদা আলাদা দেশে ব্যস্ততা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের উপস্থিতি ঘিরে বিভিন্ন সময়ে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে। তবে প্রতিবারই বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো ঘোষণা আসেনি তাদের পক্ষ থেকে।

সাক্ষাৎকারে নিজের সম্পর্কের অভিজ্ঞতা বলতে গিয়ে সৃজিত আরও একটি উদাহরণ দেন। তিনি বলেন, জীবন আসলে একটি যাত্রা। কেউ কেউ কয়েকটি স্টেশন পর ট্রেন থেকে নেমে যায়, হয়তো অন্য কোনো ট্রেনে উঠে। এ প্রসঙ্গে তিনি সুস্মিতার নামও উল্লেখ করেন।

তবে মিথিলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি এই নির্মাতা। ফলে তার ‘স্থায়ী সঙ্গী’র অভাব অনুভব করার বক্তব্যটি বর্তমান দাম্পত্য সম্পর্কের ইঙ্গিত, নাকি নিছক ব্যক্তিগত অনুভূতি, তা এখনো পরিষ্কার নয়। সৃজিত-মিথিলার সম্পর্কের বাস্তব অবস্থান নিয়ে তাই নতুন করে শুরু হয়েছে আলোচনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ