• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

চড়া দামে টিকিট, ‘আওয়ারাপান ২’ দেখতে গিয়ে ভোগান্তি

ডেস্ক নিউজ / ৫৪ পঠিত
আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

বলিউডে এখন ‘আওয়ারাপান ২’ ঘিরে দর্শকদের মধ্যে তুমুল উন্মাদনা। প্রিয় তারকাকে বড় পর্দায় দেখতে প্রেক্ষাগৃহে ভিড় করছেন দর্শকরা। তবে সিনেমাটি দেখতে গিয়ে এবার চরম ভোগান্তির শিকার হয়েছেন ভারতের গাজিয়াবাদের একটি প্রেক্ষাগৃহের দর্শকরা।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা গেছে, সিনেমা চলাকালীন আচমকাই প্রেক্ষাগৃহের শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। মুহূর্তেই হলের ভেতর বাড়তে থাকে গরম ও অস্বস্তি। বাতাস চলাচল কমে যাওয়ায় কয়েকজন দর্শকের শ্বাসকষ্টও শুরু হয় বলে অভিযোগ উঠেছে।

পরিস্থিতি একপর্যায়ে অসহনীয় হয়ে উঠলে অনেক দর্শক সিনেমা শেষ হওয়ার আগেই হল থেকে বেরিয়ে আসেন। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। প্রেক্ষাগৃহের ব্যবস্থাপনা ও পরিষেবা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি কর্তৃপক্ষের দায়িত্বহীনতার অভিযোগও করেন তারা।

দর্শকদের দাবি, চড়া দামে টিকিট কিনে সিনেমা দেখতে এসে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া হতাশাজনক। বিশেষ করে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পরও দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ আরও বাড়ে।

এদিকে মুক্তির আগেই ‘আওয়ারাপান ২’ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে। মুক্তির পর সেই আগ্রহ রূপ নেয় ব্যাপক উন্মাদনায়। মাত্র তিন দিনেই সিনেমাটি বিশ্বব্যাপী ১০০ কোটি রুপির বেশি আয় করেছে। এর মধ্যে শুধু ভারতেই ছবিটির আয় দাঁড়িয়েছে ৮১ কোটি ৭৫ লাখ রুপি।

প্রসঙ্গত, ২০০৭ সালে মুক্তি পেয়েছিল ‘আওয়ারাপান’। ইমরান হাশমি অভিনীত সিনেমাটি সে সময় দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। দীর্ঘ ১৯ বছর পর এসেছে এর সিক্যুয়েল। নতুন পর্বেও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমিসহ আরও অনেকে। প্রথম কিস্তির সাফল্যকে ছাড়িয়ে এবার সিক্যুয়েলটি দর্শকদের মধ্যে আরও বড় উন্মাদনা তৈরি করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ