• শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

যাত্রীদের চমকে দিয়ে রেলস্টেশনে রানী মুখার্জি

ডেস্ক নিউজ / ৪৭ পঠিত
আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

মুম্বাইয়ের ব্যস্ত রেলস্টেশনে প্রতিদিনের চেনা ব্যস্ততার মধ্যেই হঠাৎ ঘটল ভিন্ন এক ঘটনা। যাত্রীদের চমকে দিয়ে স্টেশনের পাবলিক অ্যানাউন্সমেন্ট সিস্টেমে ভেসে উঠল বলিউড অভিনেত্রী রানী মুখার্জির কণ্ঠ। মুহূর্তেই থমকে গেলেন অনেক যাত্রী, মনোযোগ দিয়ে শুনতে শুরু করলেন সেই পরিচিত কণ্ঠস্বর।

তবে এটি রানীর স্বাভাবিক কণ্ঠে কোনো ঘোষণা ছিল না। ‘মারদানি’ ফ্র্যাঞ্চাইজিতে দুঃসাহসী পুলিশ কর্মকর্তা শিবানি শিবাজি রায়ের চরিত্রে যে কণ্ঠ দর্শকদের পরিচিত, সেই চরিত্রের আবহেই স্টেশনের মাইকে দেওয়া হয় বিশেষ বার্তা।

শিশুদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি সনি ম্যাক্সে ‘মারদানি ৩’-এর টেলিভিশন প্রিমিয়ারের প্রচারণাও করা হয় এভাবে। ব্যস্ত রেলস্টেশনের মতো জনসমাগমপূর্ণ জায়গাকে প্রচারের মাধ্যম হিসেবে বেছে নেওয়ায় ঘটনাটি আরও আলাদা মাত্রা পায়।

হঠাৎ লাউডস্পিকারে প্রিয় তারকার কণ্ঠ শুনে অনেক যাত্রীই অবাক হয়ে যান। পরে সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। রানী মুখার্জির এই ব্যতিক্রমী প্রচারণার প্রশংসা করেছেন অনুরাগীরাও।

সাধারণ যাতায়াতের ব্যস্ততার মাঝেই স্টেশনের মাইকে রানীর কণ্ঠ শোনা, সঙ্গে শিশুদের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতামূলক বার্তা, সব মিলিয়ে মুম্বাইয়ের ওই রেলস্টেশনে তৈরি হয় স্মরণীয় এক মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ