• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

পূর্ণিমার উপস্থাপনায় শাকিব খানের জীবনের অজানা গল্প

ডেস্ক নিউজ / ৪৮ পঠিত
আপডেট : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানকে নিয়ে বিশেষ আয়োজন করেছে চ্যানেল আই। অভিনেত্রী পূর্ণিমার উপস্থাপনায় নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’-এ এবার দেখা যাবে দেশের এই শীর্ষ নায়কের জীবনের নানা জানা-অজানা গল্প। ব্যক্তিজীবন, প্রেম, অভিনয় ক্যারিয়ারসহ বিভিন্ন বিষয় নিয়ে পূর্ণিমার সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছেন শাকিব খান।

একসময় বড় পর্দায় দর্শকপ্রিয় জুটি ছিলেন শাকিব খান ও পূর্ণিমা। একসঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে নিজেদের আলাদা জায়গা তৈরি করেছিলেন তারা। দীর্ঘদিন পর সেই জুটিকে একসঙ্গে আড্ডার আসরে দেখে পুরোনো দিনের স্মৃতিতে ফিরবেন দর্শকরা। তাদের বন্ধুত্বপূর্ণ কথোপকথনে উঠে এসেছে ক্যারিয়ারের শুরুর দিকের নানা স্মৃতি ও চলচ্চিত্রজীবনের অভিজ্ঞতা।

অনুষ্ঠানের শুরুতেই ‘পরান যায় জ্বলিয়া রে…’ গানের সঙ্গে নেচে স্টুডিওতে প্রবেশ করেন শাকিব খান ও পূর্ণিমা। ফলে শুরু থেকেই দর্শকদের জন্য থাকছে বাড়তি চমক। পুরো আয়োজনজুড়ে শাকিব খানের ব্যক্তিজীবন ও অভিনয়জীবনের নানা গল্পের পাশাপাশি উঠে এসেছে তার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু অধ্যায়ও।

ইফতেখার মুনিমের প্রযোজনায় বিশেষ অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জরণ’ প্রচার হবে আজ, ২৪ জুলাই রাত ১০টায়, চ্যানেল আইয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ