• রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে, মেসির জয়ে উচ্ছ্বসিত তারকারা

ডেস্ক নিউজ / ৬৩ পঠিত
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উত্তাপ এখন চরমে। বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনার মধ্যেই শেষ আটে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসিদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

মিশরের বিপক্ষে রোমাঞ্চকর লড়াইয়ে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে আর্জেন্টিনার নাটকীয় জয় উচ্ছ্বসিত করেছে কোটি কোটি সমর্থককে। সেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। সামাজিক মাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী, চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেতা তৌসিফ মাহবুব, অভিনেত্রী কেয়া পায়েল, সংগীতশিল্পী মিলা, তাসরিফ খান ও বেলাল খানসহ অনেক তারকা।

রুদ্ধশ্বাস ম্যাচটি দেখে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, খুব ভয় পাইছিরে, তবে মিশর দুর্দান্ত খেলেছে।

চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, তখন মেসি ও তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাসে তারা পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ।

অভিনেতা তৌসিফ মাহবুব মেসির প্রত্যাবর্তনে মুগ্ধ হয়ে লিখেছেন, পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক। অন্যদিকে ম্যাচ চলাকালে নিজের উত্তেজনার কথা জানিয়ে অভিনেত্রী কেয়া পায়েল লিখেছেন, আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।

মাঠে বসে খেলা উপভোগ করেছেন সংগীতশিল্পী মিলা। মজার ছলে তিনি লিখেছেন, এই যে দেখো আমি খেলা দেখতে গেলাম, আর যখনই আর্জেন্টিনাকে ডাকলাম, ওমনি জিতে গেল আর্জেন্টিনা।

লিওনেল মেসির প্রতি আস্থা রেখে তাসরিফ খান লিখেছেন, জাদুকর যখন আছে মাঠে, ভয় কীসের? এগিয়ে যাও আর্জেন্টিনা।

অন্যদিকে বরাবরের মতো রসিকতা করেই প্রতিক্রিয়া জানিয়েছেন সংগীতশিল্পী বেলাল খান। তিনি লিখেছেন, রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোনো দুর্নীতি ছিল না, রেফারিও ভালোই ছিল। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিল, তখন থেকেই দুর্নীতি শুরু হয়েছে। হা হা হা…।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ