• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

কে জন্মদাত্রী মা, তা-ই জানেন না জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি কৃষ্ণ

ডেস্ক নিউজ / ৩২ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

একই সংসারে দুই যমজ বোন, একই স্বামী, তিন সন্তান। কিন্তু সেই তিন সন্তানের কেউই জানে না তাদের জন্মদাত্রী মা কে। আরও অবাক করার বিষয়, বিষয়টি জানার কোনো আগ্রহও নেই তাদের। শুনতে রূপকথার মতো মনে হলেও, এটাই ভারতীয় অভিনেত্রী শ্রুতি কৃষ্ণের বাস্তব জীবন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পরিবার সম্পর্কে বিস্ময়কর এই তথ্য জানিয়েছেন কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী। তিন দশকেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় থাকা শ্রুতি জানান, তিনি এমন এক পরিবারে বড় হয়েছেন, যেখানে ভালোবাসাই ছিল সবচেয়ে বড় পরিচয়, রক্তের সম্পর্ক নয়।

শ্রুতির বাবা জি. ভি. কৃষ্ণ ছিলেন একটি নাট্যদলের কর্ণধার। সেই দলের দুই যমজ বোন রাধা ও রুক্মিণীকে তিনি বিয়ে করেন। তাঁদের সংসারেই জন্ম নেন শ্রুতি, তাঁর ভাই অভিনেতা শরণ এবং বোন ঊষা। তবে আজও তিন ভাইবোন জানেন না কে কোন মায়ের গর্ভে জন্ম নিয়েছেন।

এ বিষয়ে শ্রুতি বলেন, আমাদের কাছে কখনও এটা জানার প্রয়োজনই মনে হয়নি। চাইলে একটি প্রশ্ন করলেই উত্তর পাওয়া যেত। কিন্তু আমরা বিশ্বাস করি, তাঁরা দুজনই আমাদের মা। দুজনেই সমান ভালোবাসা দিয়ে বড় করেছেন। তাই কে কার সন্তান, এই প্রশ্ন আমাদের পরিবারে কখনও গুরুত্ব পায়নি।

১৯৯০ সালে নাম্বিদ্রে নাম্বি বিট্রে বিডি সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় শ্রুতির। শুরুতে ‘প্রিয়দর্শিনী’ নামে অভিনয় করলেও পরে পরিচালক দ্বারকিশের পরামর্শে নিজের পর্দার নাম পরিবর্তন করে ‘শ্রুতি’ রাখেন। এরপর থেকেই এই নামেই কন্নড় চলচ্চিত্রে জনপ্রিয়তা অর্জন করেন।

অভিনয়জীবনে তিনি অসংখ্য প্রশংসা ও পুরস্কার পেয়েছেন। ‘আঘাত’ সিনেমার জন্য অর্জন করেন কর্ণাটক রাজ্য চলচ্চিত্র পুরস্কার এবং ‘কল্কি’ সিনেমার জন্য পান তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার। ক্যারিয়ারে তিনবার রাজ্য চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মুদ্দিনা মাভা’, ‘হেত্তা কারালু’, ‘কর্পূরাদা গোম্বে’, ‘গাট্টিমেলা’, ‘রামা শামা ভামা’, ‘আক্কা থাঙ্গি’, ‘পুত্তাক্কানা হাইওয়ে’, ‘কল্পনা’ এবং ‘কাতেরা’। কন্নড় সুপারস্টার বিষ্ণুবর্ধনের সঙ্গেও একাধিক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন তিনি। এছাড়া মালয়ালম ভাষার তিনটি সিনেমাতেও দেখা গেছে এই অভিনেত্রীকে।

তবে পেশাগত সাফল্যের বিপরীতে ব্যক্তিগত জীবনে কম ঝড় সামলাতে হয়নি শ্রুতিকে। পরিচালক এস. মহেন্দরের সঙ্গে ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার পর ২০১৩ সালে সাংবাদিক ও কবি চক্রবর্তী চন্দ্রচূড়কে বিয়ে করেন। কিন্তু সেই সম্পর্কও এক বছরের বেশি টেকেনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন তিনি।

অভিনয়, সংগ্রাম আর ব্যতিক্রমী পারিবারিক গল্প, সব মিলিয়ে শ্রুতি কৃষ্ণের জীবন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category