• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

পারিবারিক টানাপোড়েনের গল্প নিয়ে এনটিভিতে ‘চাওয়া পাওয়া’

ডেস্ক নিউজ / ৩০ পঠিত
আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬

কথাসাহিত্যিক আবুল বাশারের জনপ্রিয় উপন্যাস ‘পবিত্র অসুখ’ অবলম্বনে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘চাওয়া পাওয়া’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মনসুর রহমান চঞ্চল এবং পরিচালনা করছেন রাকেশ বসু। বর্তমানে ধারাবাহিকটির দৃশ্যধারণ চলছে। নির্মাতার আশা, শিগগিরই এটি এনটিভির পর্দায় প্রচার শুরু হবে।
পারিবারিক সম্পর্ক, আবেগ, দ্বন্দ্ব ও জীবনের নানা টানাপোড়েনকে কেন্দ্র করে এগিয়ে যাবে ‘চাওয়া পাওয়া’-এর গল্প। নাটকটিতে অভিনয় করছেন ডলি জহুর, মুনিরা ইউসুফ মেমী, জাকিয়া বারী মম, এ কে এম হাসান, ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।
নাটকটির গল্প প্রসঙ্গে নির্মাতা রাকেশ বসু বলেন, এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক। পরিবারের মানুষের সম্পর্ক, তাদের চাওয়া-পাওয়া এবং জীবনের বিভিন্ন বাস্তবতার প্রতিফলন দেখা যাবে এতে। দর্শক নাটকটি উপভোগ করবেন বলেই বিশ্বাস করি।
ধারাবাহিকে মেমীর শাশুড়ির চরিত্রে অভিনয় করছেন বরেণ্য অভিনেত্রী ডলি জহুর। নাটকটি নিয়ে তিনি বলেন, গল্পটি আমার খুব ভালো লেগেছে। রাকেশ সবসময়ই যত্ন নিয়ে কাজ করে এবং গল্প নির্বাচনের ক্ষেত্রেও তার রুচি প্রশংসনীয়। বর্তমান সময়ে ভালো গল্পের সংকট থাকলেও সে প্রতিটি কাজে দর্শকের জন্য একটি বার্তা রাখার চেষ্টা করে।
অভিনেত্রী মুনিরা ইউসুফ মেমীর ভাষ্য, ‘চাওয়া পাওয়া’ মূলত জীবনের গল্প। তাই দর্শক সহজেই নিজেদের সঙ্গে গল্পের মিল খুঁজে পাবেন। অনেকদিন পর ডলি আপার সঙ্গে একটি ধারাবাহিকে কাজ করছি। পাশাপাশি মম, দিনারসহ অনেক গুণী শিল্পী রয়েছেন। সব মিলিয়ে কাজটির অভিজ্ঞতা দারুণ উপভোগ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category