• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
মিথিলার সঙ্গে কি সত্যিই দূরত্ব? সৃজিতের মন্তব্যে নতুন প্রশ্ন যুক্তরাষ্ট্রে নতুন থ্রিলার সিনেমায় চুক্তিবদ্ধ মৌসুমী ২ কোটির ‘হনুমান অংশ’-এর বিস্ময়কর উত্থান, পেছনে পড়ল ‘টক্সিক’ ও ‘মির্জাপুর’ উৎসব নয়, মানবিকতা ও কাজে ভরা এডলফ খানের জন্মদিন আজ বাদশাহর সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে বিস্ফোরক মন্তব্য ঈশা রিখীর স্বপ্নের নায়ক, অমলিন কিংবদন্তি: সালমান শাহকে হারানোর ৩০ বছর পায়রাকে উৎসর্গ করে লুইপার নতুন গান ‘প্রজাপতি’ সালমান শাহ স্মরণে বিএফডিসিতে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসব সালমান শাহকে স্মরণে দীপ্ত টিভিতে সপ্তাহজুড়ে সাত সিনেমা পর্দায় ফের বাবা-মেয়ে, নতুন সিনেমায় রঞ্জিত–কোয়েল

জয়কে নায়ক বানাতে চান শাকিব, ডাক্তার দেখতে চান অপু

ডেস্ক নিউজ / ৪৭ পঠিত
আপডেট : শনিবার, ৩০ মে, ২০২৬

সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যেক বাবা-মায়েরই থাকে আলাদা স্বপ্ন। তারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে ছেলে আব্রাম খান জয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে নিজেদের ভিন্ন মতের কথা জানান অপু বিশ্বাস।

অনুষ্ঠানে জয়ের ভবিষ্যৎ পেশা নিয়ে প্রশ্ন করা হলে অপু বলেন, শাকিব খান সবসময়ই চান তাদের ছেলে বড় হয়ে নায়ক হোক। তার ভাষায়, বাবা বরাবরই নায়ক দেখতে চায়।

তবে ছেলেকে অভিনয় জগতে দেখতে খুব একটা আগ্রহী নন অপু। তিনি জানান, জয়কে ডাক্তার হিসেবে দেখতে চান তিনি। অপু বলেন, আমি একদমই চাই না ও নায়ক হোক। আমার মা চাইতেন জয় ডাক্তার হোক, আমিও সেটাই চাই।

তবে জয়ের নিজের ভাবনাটা এখনো স্থির হয়নি বলেও জানান এই অভিনেত্রী। কখনো সে নায়ক হওয়ার কথা বলে, কখনো গায়ক, আবার কখনো ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করে। অপুর মতে, বয়স এখনও কম হওয়ায় ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

তিনি বলেন, জয়ের বয়স এখন সাড়ে নয় বছর। ওকে আরেকটু সময় দিতে হবে। বড় হলে নিশ্চয়ই সে নিজেই বুঝতে পারবে, আসলে কী হতে চায়।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়। দীর্ঘদিন সম্পর্ক গোপন রাখার পর সন্তানকে নিয়ে প্রকাশ্যে আসেন অপু বিশ্বাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ