• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

তুমি কি ওপর থেকে সব শুনতে পাও?- মায়ের কবরের পাশে আরিফিন শুভ

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দিনে প্রয়াত মাকে স্মরণ করে আবেগঘন এক পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। ঈদের সকালে মায়ের কবর জিয়ারত শেষে নিজের অনুভূতি প্রকাশ করেন তিনি।

বুধবার (২৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেন এই অভিনেতা। ছবিতে দেখা যায়, মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন শুভ। ছবিটির সঙ্গে মাকে উদ্দেশ করে আবেগময় একটি ক্যাপশনও লেখেন তিনি।

শুভ লিখেছেন, ঈদ মোবারক মা। তুমি ছাড়া এখন আর ঈদের আনন্দ অনুভব করি না। আমি যে এত কথা বলি, তুমি কি ওপর থেকে সব শুনতে পাও? একই পোস্টে তিনি ভক্ত-অনুরাগীদেরও ঈদের শুভেচ্ছা জানান।

পোস্টটি প্রকাশের পর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের অনেকেই মন্তব্যে তার প্রতি সমবেদনা ও ভালোবাসা প্রকাশ করেন। অনেকেই প্রয়াত মায়ের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৪ জানুয়ারি আরিফিন শুভর মা খাইরুন নেছা মারা যান। দীর্ঘদিন তিনি ছেলের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়ায় ভুগছিলেন।

এদিকে এবারের ঈদে মুক্তি পেয়েছে আরিফিন শুভ অভিনীত নতুন সিনেমা ‘মালিক’। অ্যাকশনধর্মী এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সাইফ চন্দন পরিচালিত সিনেমাটি দেশের ৩২টি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category