• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

ছাদ থেকে পড়ে টলিউড পরিচালকের মৃত্যু

ডেস্ক নিউজ / ২৫ পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

টলিউডের আকাশে নেমে এলো শোকের ছায়া। ভারতীয় বাংলা সিনেমার গুণী নির্মাতা অনীক দত্ত আর নেই। মঙ্গলবার (২৭ মে) দুপুরে গড়িয়াহাটে নিজের বাসার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই খ্যাতিমান পরিচালক।

খবরটি প্রকাশ্যে আসতেই টলিউডজুড়ে নেমে আসে শোকের আবহ। সহকর্মী, শিল্পী ও ভক্তরা সামাজিক মাধ্যমে স্মরণ করছেন এই নির্মাতাকে। জানা গেছে, বেশ কিছুদিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন অনীক দত্ত। তিনি নিজের ফ্ল্যাটে একাই বসবাস করতেন।

বাংলা চলচ্চিত্রে ব্যতিক্রমধর্মী গল্প, তীক্ষ্ণ নির্মাণশৈলী ও সামাজিক ব্যঙ্গাত্মক উপস্থাপনার জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন অনীক দত্ত। তার সিনেমা শুধু দর্শকদের বিনোদনই দেয়নি, ভাবিয়েছে সমাজ ও সময় নিয়েও।

তার নির্মিত জনপ্রিয় ও প্রশংসিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘ভূতের ভবিষ্যৎ’, ‘ভবিষ্যতের ভূত’, ‘মেঘনাদবধ রহস্য’, ‘বরুণবাবুর বন্ধু’ এবং জাতীয়-আন্তর্জাতিকভাবে আলোচিত ‘অপরাজিত’। বিশেষ করে ‘অপরাজিত’ সিনেমাটি সত্যজিৎ রায়ের জীবন ও সৃষ্টিশীল সময়কে নতুনভাবে দর্শকদের সামনে তুলে ধরে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।

অনীক দত্তের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গন হারালো এক মেধাবী ও স্বতন্ত্র নির্মাতাকে। তার কাজ ও সিনেমাগুলো বেঁচে থাকবে দর্শকদের হৃদয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category