• সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন

‘ডন থ্রি’ ছাড়ার পর ৪৫ কোটি ক্ষতির অভিযোগ রণবীরের বিরুদ্ধে

ডেস্ক নিউজ / ২৮ পঠিত
আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬

রণবীর সিংকে ঘিরে বলিউডে নতুন বিতর্ক তৈরি হয়েছে ‘ডন থ্রি’ সিনেমাকে কেন্দ্র করে। ফারহান আখতারের আলোচিত এই প্রজেক্ট থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ানোর পর থেকেই সমালোচনার মুখে পড়েন অভিনেতা। পরিস্থিতি আরও জটিল হয় যখন ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) রণবীরকে নিষিদ্ধ ঘোষণা করে এবং বলিউডের অন্যদেরও তাঁর সঙ্গে কাজ না করার আহ্বান জানায়।

এবার পুরো বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে রণবীর সিংয়ের টিম। তাদের দাবি, শুরু থেকেই রণবীর ইচ্ছাকৃতভাবে নীরব ছিলেন। কারণ, তিনি মনে করেন পেশাগত মতবিরোধ বা সম্পর্কের জটিলতা প্রকাশ্যে নয়, বরং আলোচনার মাধ্যমেই সমাধান হওয়া উচিত।

মূলত ‘ডন থ্রি’ থেকে রণবীর সরে দাঁড়ানোর পরই ক্ষোভ প্রকাশ করে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠান। অভিযোগ করা হয়, ফারহান আখতারের প্রযোজনা সংস্থা এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে তিনটি ছবির চুক্তি করেছিলেন রণবীর। এর মধ্যে একটি সিনেমার প্রি-প্রোডাকশন চলছিল। কিন্তু শুটিং শুরুর মাত্র তিন সপ্তাহ আগে তিনি প্রজেক্টটি ছেড়ে দেন। এতে প্রায় ৪৫ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বলেও দাবি করা হয়।

এই অভিযোগের ভিত্তিতেই গত এপ্রিলে এফডব্লিউআইসিইর কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন ফারহান আখতার। পরে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, একাধিক নোটিশ ও রিমাইন্ডার পাঠানো হলেও রণবীর সিং আলোচনায় অংশ নেননি। এরপরই তাঁকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় সংগঠনটি।

তবে ব্যান ঘোষণার একদিন পর রণবীরের টিম জানায়, অভিনেতা চলচ্চিত্র জগত এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত সবাইকে সম্মান করেন। পুরো বিতর্ক চলাকালেও তিনি সচেতনভাবেই নীরব থেকেছেন, কারণ প্রকাশ্যে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে পরিস্থিতি আরও উত্তপ্ত করতে চাননি।

রণবীরের মুখপাত্র আরও জানান, নানা গুঞ্জন ও আলোচনা সামনে এলেও অভিনেতা কখনোই সেই বিতর্কে প্রকাশ্যে জড়ানোর প্রয়োজন মনে করেননি। বর্তমানে তিনি নিজের কাজ ও আসন্ন প্রজেক্ট নিয়েই ব্যস্ত আছেন। পাশাপাশি ‘ডন থ্রি’-র সফলতাও কামনা করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category