• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

গরু কেনা, অতিথি আপ্যায়ন আর পরিবারে কাটে ফারিণের ঈদ

ডেস্ক নিউজ / ৩০ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

তাসনিয়া ফারিণ জানিয়েছেন, ঈদে নিজের জন্য খুব বেশি কেনাকাটা না করলেও পরিবার ও কাছের মানুষদের জন্য কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে ঈদের কেনাকাটা, পারিবারিক সময় আর শ্বশুরবাড়ির উপহার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।

ফারিণ জানান, আগে ঈদকে ঘিরে বেশ কেনাকাটা করলেও এখন সে অভ্যাস অনেকটাই বদলে গেছে। তার ভাষায়, ঘরে ইতোমধ্যেই অনেক কাপড় জমে আছে, তাই নিজের জন্য আলাদা করে খুব বেশি কিছু কেনা হয় না। বরং পরিবারের সদস্য ও প্রিয়জনদের জন্য কিছু কিনতেই বেশি ভালো লাগে তার।

তিনি বলেন, কুরবানির ঈদে মূল ব্যস্ততা থাকে গরু কেনা ও অন্যান্য আয়োজন নিয়ে। তাই পোশাক কেনাকাটার দিকে তেমন মনোযোগ থাকে না। তারপরও কাছের মানুষদের জন্য ছোটখাটো উপহার কেনার চেষ্টা করেন তিনি।

শ্বশুরবাড়ির উপহার প্রসঙ্গেও মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন ফারিণ। জানান, সেখান থেকে প্রায়ই তিনি পাকিস্তানি লন ড্রেস উপহার পান। বিষয়টি নিয়ে হাস্যরস করে অভিনেত্রী বলেন, মনে হয় তাকে কী উপহার দিলে ভালো লাগবে, সেটা শ্বশুরবাড়ির সবাই বেশ ভালোভাবেই বুঝে গেছেন।

তবে কুরবানির ঈদ খুব একটা উপভোগ করতে পারেন না বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, তিনি খুব বেশি ‘স্মেল সেনসিটিভ’, তাই কুরবানির দিন ও পরের দিন সাধারণত বাইরে কম বের হন। বেশির ভাগ সময় ঘরেই কাটান।

এরপরও ঈদের সামাজিকতা ঠিকই বজায় রাখেন ফারিণ। আত্মীয়স্বজনের বাসায় যাওয়া, কুরবানির মাংস পৌঁছে দেওয়া এবং অতিথিদের আপ্যায়নের রান্নাবান্না নিয়েই কেটে যায় তার ঈদের সময়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category