• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ঈদে অপূর্ব-নীহার ভিন্নধর্মী গল্প ‘মায়াপাখি’

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : সোমবার, ১৮ মে, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে নির্মাতা জাকারিয়া সৌখিন নিয়ে আসছেন নতুন একক নাটক ‘মায়াপাখি’। নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নীহা। মুক্তির আগেই নাটকটি ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।

এর অন্যতম কারণ, জনপ্রিয় ‘মনদুয়ারী’ ও ‘মেঘবালিকা’ টিমের তৃতীয় কাজ এটি। আগের দুটি নাটক দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় ‘মায়াপাখি’ নিয়েও প্রত্যাশা অনেক বেশি।

নির্মাতার ভাষ্য, সম্পর্কের গল্প হলেও এবার দর্শক একেবারেই ভিন্ন ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হবেন। গল্পের প্রতিটি বাঁকে থাকবে চমক, থাকবে আবেগ আর অপ্রত্যাশিত মোড়।

জাকারিয়া সৌখিন বলেন, যারা আমার কাজ নিয়মিত দেখেন, তাদের জন্য এবার সম্পূর্ণ অন্যরকম কিছু নিয়ে আসছি। গল্পের শেষটা দর্শকের মনে দীর্ঘ সময় রয়ে যাবে।

নাটকটি নিয়ে বেশ আশাবাদী অপূর্বও। তার ভাষায়, “‘মায়াপাখি’ এমন একটি গল্প, যা দর্শকের হৃদয়ে গভীরভাবে ছুঁয়ে যাবে। নাটক শেষ হওয়ার পরও এর আবেশ অনেকদিন মনে থাকবে।

অন্যদিকে নাজনীন নীহা জানান, এটি তার ক্যারিয়ারের অন্যতম চ্যালেঞ্জিং কাজ। তিনি বলেন, এই নাটকে আমি এমন একটি চরিত্রে অভিনয় করেছি, যেটা আগে কখনো করিনি। দর্শক আমাকে নতুনভাবে দেখতে পাবেন বলে বিশ্বাস করি।

জানা গেছে, ঈদুল আজহায় সিএমভি-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মায়াপাখি’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category