• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ডলি জহুরকে নিয়ে রাসেল মিয়ার ‘আম্মাজান’

ডেস্ক নিউজ / ৪৮ পঠিত
আপডেট : রবিবার, ১৭ মে, ২০২৬

ঢাকাই চলচ্চিত্রের গুণী অভিনেত্রী ডলি জহুর এবং তরুণ অভিনেতা রাসেল মিয়া এবার একসঙ্গে অভিনয় করেছেন বিশেষ ঈদের নাটক ‘আম্মাজান’-এ।

নাটকটির কাহিনী ও সংলাপ লিখেছেন বরেণ্য নির্মাতা কাজী হায়াত, আর পরিচালনায় রয়েছেন মাইনুল হাসান খোকন। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সন্তান ডলি জহুর ও রাসেল মিয়াকে এই নাটকে দেখা যাবে মা-ছেলের চরিত্রে।

এক সাইকো-থ্রিলার ধাঁচের গল্পে উঠে এসেছে মাকে হারিয়ে ফেলা এক সন্তানের অসহায়ত্ব, স্মৃতি আর মায়ের প্রতি গভীর ভালোবাসার আবেগঘন গল্প।

নাটকটি নিয়ে রাসেল মিয়া বলেন, “আম্মাজান’ শুধু একটি নাটক নয়, এটি পারিবারিক আবেগ ও সম্পর্কের গল্প। দর্শক গল্পটির সঙ্গে নিজেদের অনুভূতির মিল খুঁজে পাবেন বলেই আমার বিশ্বাস।

সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, এই নাটকে যিনি আমার মায়ের চরিত্রে অভিনয় করেছেন, তিনি আর আমি দুজনেই একই উপজেলার মানুষ।

পরিচালক মাইনুল হাসান খোকন জানান, ডলি জহুর ও রাসেল মিয়ার একটি আবেগঘন দৃশ্যের শুটিং করতে গিয়ে পুরো ইউনিটই আবেগাপ্লুত হয়ে পড়েছিল।

তার ভাষায়, কিছু কিছু দৃশ্য আছে, যেগুলো নির্মাতা হিসেবেও আমাকে নাড়িয়ে দিয়েছে। দর্শকদের মনেও নাটকটি গভীর ছাপ ফেলবে বলে আমি বিশ্বাস করি।

জানা গেছে, আগামী কোরবানি ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারের পর ইউটিউবেও অবমুক্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category