• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে নতুন বিতর্ক, মুখ খুললেন জেবা জান্নাত

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : বুধবার, ৬ মে, ২০২৬

নির্মাতা হাসান জাহাঙ্গীরের আসন্ন কাজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ঘিরে বিতর্ক থামছেই না। মুক্তির ঘোষণার পর থেকেই একের পর এক অভিযোগ উঠছে সিনেমাটি নিয়ে। এবার নতুন করে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেত্রী জেবা জান্নাত।

এর আগে সিনেমাটি নিয়ে চিত্রনায়িকা মৌসুমী অভিযোগ করে বলেন, তিনি এটি সিনেমা নয়, নাটক হিসেবে কাজ করেছেন এবং বিষয়টি দর্শকের সঙ্গে প্রতারণার শামিল। তার এমন বক্তব্যের পর থেকেই কাজটি নিয়ে বিতর্ক আরও জোরালো হয়।

এর মধ্যেই সোমবার ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শিরোনামে দুটি পোস্টার প্রকাশ করেন নির্মাতা হাসান জাহাঙ্গীর। পোস্টার দুটিতে মৌসুমী ও হাসান জাহাঙ্গীরের পাশাপাশি জেবা জান্নাতকেও দেখা যায়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছেন জেবা জান্নাত। তিনি বলেন, এই নামের কোনো সিনেমা বা নাটক সম্পর্কে তিনি জানেন না। পোস্টার দেখে পরিচিতজনদের কাছ থেকে প্রশ্ন পাওয়ার পরই বিষয়টি নিয়ে বিভ্রান্তি দূর করতে তিনি মুখ খুলেছেন।

কন্টাক্ট ম্যারেজ এর পোস্টারে চিত্রনায়িকা মৌসুমি, হাসান জাহাঙ্গীর ও জেবা জান্নাত

জেবার দাবি, তিনি এই প্রজেক্টের সঙ্গে যুক্ত নন এবং কোথাও অভিনয়ও করেননি। তার ভাষায়, দীর্ঘদিন ধরে তিনি হাসান জাহাঙ্গীরের সঙ্গে কোনো নতুন কাজ করেননি। সর্বশেষ একটি সাত পর্বের ধারাবাহিকে কাজ করেছিলেন, যা বৈশাখী টিভিতে প্রচারিত হয়েছিল।

তিনি আরও জানান, সেই পুরনো ফুটেজ ব্যবহার করে যদি সিনেমায় তার উপস্থিতি দেখানো হয়ে থাকে, তবে তা নিয়ে তার আপত্তি রয়েছে। তার মতে, অনুমতি ছাড়া কারও ছবি বা ফুটেজ ব্যবহার করা ঠিক নয়, এবং এ ধরনের ব্যবহার নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

অন্যদিকে, বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে নির্মাতা হাসান জাহাঙ্গীর মন্তব্য এড়িয়ে যান। তিনি শুধু জানান, জেবা জান্নাতের সঙ্গে তার কথা হয়েছে এবং ট্রলের কারণে তিনি এমন বক্তব্য দিচ্ছেন।

সব মিলিয়ে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ মুক্তির আগেই একের পর এক বিতর্কে ঘিরে ফেলেছে। আগামী ১৫ মে সিনেমাটি মুক্তির ঘোষণা থাকলেও, নতুন এই অভিযোগে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category