• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

বিয়ে নিয়ে প্রশ্নে ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী প্রভা

ডেস্ক নিউজ / ৭ পঠিত
আপডেট : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রবাসে থাকলেও ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা ভক্তদের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত যুক্ত থাকেন। তবে সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ে ও সন্তান নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়ে তিনি প্রকাশ করেছেন নিজের বিরক্তি ও আক্ষেপ।

একটি ভিডিও বার্তায় প্রভা প্রথমেই ভক্তদের প্রতি সম্মান জানিয়ে বলেন, কোনো ভক্ত হঠাৎ দেখা হলে সেটি স্বাভাবিকভাবেই আনন্দের বিষয়। কিন্তু ব্যক্তিগত বিষয়ে, বিশেষ করে বিয়ে নিয়ে সরাসরি প্রশ্ন করা অনেক সময় অস্বস্তিকর ও অশোভন মনে হয়।

তিনি আরও বলেন, জন্ম, মৃত্যু ও বিয়ে সম্পূর্ণভাবে সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণে। এসব বিষয়ে মানুষের পরিকল্পনা বা ইচ্ছা সবসময় চূড়ান্ত নয়। তার ভাষায়, “আল্লাহ যদি কপালে লিখে রাখেন, তবে সেটা হবেই। আর না লিখে রাখলে জোর করে কিছু করা যায় না।”

নিজের জীবনের সংগ্রাম ও একাকিত্বের কথাও ইঙ্গিতপূর্ণভাবে তুলে ধরেন প্রভা। তিনি বলেন, তার ব্যক্তিগত কষ্ট ও পথচলার বাস্তবতা কেবল সৃষ্টিকর্তাই জানেন। তাই মানুষের কাছে এসব নিয়ে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন তিনি অনুভব করেন না।

ভিডিওতে তিনি আরও বলেন, বাহ্যিকভাবে অনেকের জীবনকে ভিন্নভাবে দেখা গেলেও প্রায় প্রতিটি মানুষই জীবনে স্থিতিশীলতা ও একটি পরিবার চায়। কেউ ক্যারিয়ারনির্ভর হলেও ব্যক্তিগত জীবনে সংসার ও ভালোবাসার আকাঙ্ক্ষা সবার মধ্যেই থাকে।

সবশেষে তিনি অনুরোধ করেন, ব্যক্তিগত জীবন নিয়ে অপ্রয়োজনীয় প্রশ্ন বা মন্তব্য না করে মানুষের অনুভূতিকে সম্মান জানানো উচিত। কারণ এমন প্রশ্ন অনেক সময় কাউকে অপ্রয়োজনে কষ্ট দিতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category