• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রক্তছায়া’র সাফল্য

হৃদয় খান / ২১ পঠিত
আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র অঙ্গনে নতুন সাফল্য অর্জন করেছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রক্তছায়া। ২০২৬ সালের পেশোয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজারো চলচ্চিত্রের মধ্য থেকে বাছাই করে মাত্র ১০টি চলচ্চিত্রকে বিজয়ী ঘোষণা করা হয়। সেই নির্বাচিত তালিকায় স্থান করে নিয়ে রক্তছায়া মনস্তাত্ত্বিক ঘরানায় বিজয় অর্জন করেছে।

উৎসব কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণায় চলচ্চিত্রটিকে ‘পুরস্কার বিজয়ী’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়, যা নির্মাতা ও পুরো টিমের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
চলচ্চিত্রটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন আলী জুলফিকার জাহেদী, যিনি এর আগে আলোচিত চলচ্চিত্র কাগজ – দ্য পেপার নির্মাণের জন্য পরিচিত। তাঁর নির্মাণশৈলী ও ভিন্নধর্মী গল্প বলার ধরন এই চলচ্চিত্রটিকে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষভাবে পরিচিতি এনে দিয়েছে।
তারকাবহুল এই চলচ্চিত্রে অভিনয় করেছেন রুনা খান, রাফাহ নানজেবা তোরসা, আফফান মিতুল, আমান রেজা এবং সঞ্চিতা দত্ত।
শুধু পুরস্কারই নয়, এই সাফল্যের ধারাবাহিকতায় পাকিস্তানে অনুষ্ঠিতব্য উৎসবের মূল আয়োজনে অংশগ্রহণের জন্য রক্তছায়া টিমকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই স্বীকৃতি তাদের ভবিষ্যতে আরও মানসম্মত কাজ করার অনুপ্রেরণা জোগাবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলচ্চিত্রকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
নির্মাতা টিমের পক্ষ থেকে উৎসব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয়েছে এবং সকলের দোয়া কামনা করা হয়েছে, যাতে রক্তছায়া সামনে আরও বড় সাফল্য অর্জন করতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category