• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ব্যস্ততার মাঝেও ভক্তদের জন্য সুখবর দিলেন ঐশী

ডেস্ক নিউজ / ২৭ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী ফাতেমা তুয যাহরা ঐশী এখন ব্যস্ত সময় পার করছেন একাধিক দায়িত্ব সামলে। সংগীতচর্চার পাশাপাশি চিকিৎসক হিসেবে কাজ করছেন তিনি। একই সঙ্গে পাবলিক হেলথ ম্যানেজমেন্টে স্নাতকোত্তরের শেষ পর্যায়ের পড়াশোনাও চালিয়ে যাচ্ছেন। এত ব্যস্ততার মধ্যেও ভক্তদের জন্য নতুন একটি সুখবর দিয়েছেন এই গায়িকা।

সম্প্রতি গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশী জানান, বর্তমানে তিনি পাবলিক হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্সের শেষ পর্যায়ে রয়েছেন। ফলে পড়াশোনা ও ইন্টার্নশিপে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে হচ্ছে।

ঐশী বলেন, আমি পাবলিক হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্স করছি, যার একদম শেষ পর্যায়ে আছি। শেষ সময় হওয়ায় এখন পড়াশোনা ও ইন্টার্নশিপে অনেক বেশি মনোযোগ দিতে হচ্ছে। তাই দুদিক সামলাতে বেশ ভালোই ধকল যাচ্ছে।

তবে এই ব্যস্ততার মাঝেও অনুরাগীদের জন্য নতুন চমকের ঘোষণা দিয়েছেন তিনি। ঐশী জানান, শ্রোতাপ্রিয় গান ‘আমারে নাও’এর একটি লাইভ পিয়ানো ভার্সন খুব শিগগিরই প্রকাশ করা হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমারে নাও’ গানটির প্রতি শ্রোতাদের ভালোবাসা এবং নিজের টানের জায়গা থেকেই হঠাৎ একটি পরিকল্পনা করেছি। খুব শিগগিরই গানটির একটি লাইভ পিয়ানো ভার্সন প্রকাশ করব।

গানের ধরন নিয়ে নিজের ভাবনার কথাও তুলে ধরেছেন এই শিল্পী। তার ভাষ্য, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি নিজেকে কোনো নির্দিষ্ট ঘরানায় সীমাবদ্ধ রাখতে চাননি। বরং বিভিন্ন ধরনের গান শেখা ও গাওয়ার চেষ্টা করেছেন।

ঐশী বলেন, কোনো শিল্পীর একটি নির্দিষ্ট ধরনের গান যখন শ্রোতারা বেশি গ্রহণ করেন, তখন সেই পরিচয়টাই বেশি প্রতিষ্ঠিত হয়। কিন্তু আমার ক্ষেত্রে মানুষ যেমন কমার্শিয়াল গান পছন্দ করেছে, তেমনি ‘মায়া রে’ কিংবা ‘না থাকলে সংসারে’র মতো ভিন্নধর্মী গানও গ্রহণ করেছে। নিজের কণ্ঠ নিয়ে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে।

আগামী দিনের পরিকল্পনা নিয়েও আশাবাদী এই কণ্ঠশিল্পী। তিনি বলেন, নিজেকে আরও ভাঙতে চাই। আমার কণ্ঠের সঙ্গে মানানসই বিভিন্ন ঘরানার গান গাইতে চাই। এমন কিছু কাজ করতে চাই, যা মানুষের মনে দীর্ঘদিন বেঁচে থাকবে।

সংগীত ও চিকিৎসা, দুই ক্ষেত্রেই সমান নিষ্ঠায় এগিয়ে চলা ঐশীর নতুন এই উদ্যোগ ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category