• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

৩৩ বছরের সংগীতযাত্রা উদযাপনে প্রথমবার সুইডেনে বালাম

ডেস্ক নিউজ / ৩৮ পঠিত
আপডেট : বুধবার, ২৪ জুন, ২০২৬

বাংলা গানের জনপ্রিয় শিল্পী বালাম তার সংগীতজীবনের ৩৩ বছর পূর্তি উদযাপন করতে যাচ্ছেন এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে। এ উপলক্ষে প্রথমবারের মতো সুইডেনে একক সংগীতানুষ্ঠানে অংশ নেবেন তিনি। আগামী ২৮ জুন সুইডেনের রাজধানী স্টকহোমের হালুন্দা ফোকেটস হুস মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘বালামের সংগীতযাত্রার ৩৩ বছর উদযাপন’ শীর্ষক এই অনুষ্ঠান।

দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করা এই শিল্পী অনুষ্ঠানে পরিবেশন করবেন তার জনপ্রিয় ও শ্রোতাপ্রিয় সব গান। আয়োজকদের প্রত্যাশা, প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি হয়ে উঠবে এক আবেগঘন ও স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।

ইউরোপ সফরের অংশ হিসেবে স্টকহোমে যাওয়ার আগে ইতালির রোম ও ভেনিসে দুটি সংগীতানুষ্ঠানে অংশ নেবেন বালাম। এরপরই প্রথমবারের মতো সুইডেনের মঞ্চে উঠবেন তিনি। ফলে দেশটিতে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষের মধ্যেও এ আয়োজন ঘিরে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অনুষ্ঠানটির নানা প্রচারণা।

সুইডেনে প্রথমবারের মতো গান গাইতে যাওয়ার অনুভূতি জানিয়ে বালাম বলেন, “সুইডেনে এবারই প্রথম যাচ্ছি। প্রবাসী বাংলা গানের শ্রোতাদের সঙ্গে দেখা হবে, তাদের জন্য গান গাইতে পারব, এটা ভেবেই ভালো লাগছে। আশা করছি, দারুণ কিছু অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরব।”

মঞ্চব্যস্ততার পাশাপাশি নতুন গান নিয়েও কাজ করছেন এই শিল্পী। সম্প্রতি তার ‘ও প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ গান দুটি শ্রোতামহলে ব্যাপক সাড়া ফেলেছে।

অনুষ্ঠানটির আয়োজন করছে স্টেজ ফর ইয়ুথ মাল্টিকালচারাল অ্যাসোসিয়েশন সুইডেন। সংগঠনটির সভাপতি ইলিয়াস হোসাইন জানান, সুইডেনে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষদের জন্য একটি ব্যতিক্রমধর্মী সাংস্কৃতিক আয়োজন উপহার দিতেই তাদের এই উদ্যোগ। বালামের মতো জনপ্রিয় একজন শিল্পীকে প্রথমবার স্টকহোমে আনতে পেরে তারা আনন্দিত বলেও উল্লেখ করেন তিনি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার পাশাপাশি খাবার ও বিভিন্ন ব্যবসায়িক স্টলের ব্যবস্থাও রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category