জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের নিয়মিত আয়োজন ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশ নিয়েছেন গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারী। বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর বাংলাভিশন স্টুডিওতে অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সমসাময়িক বিষয়, গান, সাহিত্য এবং গণমাধ্যমে তার দীর্ঘ পথচলার নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন সাইফুল বারী। রেকর্ডিং শেষে বাংলাভিশন কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সাইফুল বারী বলেন, বাংলাভিশনের আমন্ত্রণে ‘দিন প্রতিদিন’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হতে পেরে খুব ভালো লেগেছে। আন্তরিক আপ্যায়ন এবং সুন্দর আয়োজনের জন্য এস আই শহীদ ভাই, বৃষ্টি আপুসহ বাংলাভিশন পরিবারের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা জানাই।
তিনি আরও জানান, অনুষ্ঠানটি কবে প্রচারিত হবে, সে বিষয়ে দর্শকদের পরে জানানো হবে।
উল্লেখ্য, গীতিকবি ও সাংবাদিক সাইফুল বারী দীর্ঘদিন ধরে গান, সাহিত্য ও গণমাধ্যম অঙ্গনে সক্রিয় রয়েছেন। তার লেখা বহু গান শ্রোতাদের কাছে সমাদৃত হয়েছে। পাশাপাশি সাংবাদিকতাতেও তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।