• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

কলকাতায় মোশাররফ করিমকে ঘিরে গুঞ্জন, যা বললেন অভিনেতা

ডেস্ক নিউজ / ৪২ পঠিত
আপডেট : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর, কলকাতায় হেনস্তার শিকার হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। তবে বিষয়টিকে অতিরঞ্জিত বলে দাবি করেছেন অভিনেতা নিজেই। তার ভাষ্য, ঘটনাটি নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, বাস্তবে পরিস্থিতি তেমন ছিল না।

বর্তমানে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে কলকাতায় অবস্থান করছেন মোশাররফ করিম। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়, সোমবার (১৫ জুন) রাতে কলকাতার নিউ মার্কেট এলাকায় আওয়ামী লীগের কয়েকজন সমর্থক তাকে উদ্দেশ করে উসকানিমূলক স্লোগান ও কটূক্তি করেন। এমনকি পরিস্থিতি হাতাহাতির পর্যায়ে পৌঁছেছিল বলেও দাবি করা হয়।

তবে এসব গুঞ্জন উড়িয়ে দিয়ে মোশাররফ করিম বলেন, সোশ্যাল মিডিয়ায় বিষয়টি যেভাবে প্রচার করা হয়েছে, আসলে তেমন কিছু ঘটেনি। ফেসবুকে অনেক সময় ঘটনাকে বাড়িয়ে উপস্থাপন করা হয়। কিন্তু সংবাদ হওয়ার মতো উল্লেখযোগ্য কিছুই সেখানে ছিল না।

তিনি আরও জানান, স্ত্রীকে নিয়ে নিরাপদেই আছেন এবং কলকাতা সফর উপভোগ করছেন। সফর প্রসঙ্গে অভিনেতা বলেন, আমি ঘুরতে ভালোবাসি। সেই আগ্রহ থেকেই কলকাতায় এসেছি। আরও তিন-চার দিন এখানে থাকব, তারপর ঢাকায় ফিরব।

এদিকে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চললেও মোশাররফ করিমের বক্তব্যে স্পষ্ট হয়েছে, ঘটনাটি নিয়ে ছড়িয়ে পড়া অধিকাংশ তথ্য বাস্তবতার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category