• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ অবদানের স্বীকৃতি, সম্মাননা পেলেন বশিরুল আলম নান্নু

এম.আর.জে শান্ত / ৫০ পঠিত
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

দীর্ঘদিন ধরে আবৃত্তি, নাট্যচর্চা, অনুষ্ঠান নির্মাণ ও সাংস্কৃতিক সংগঠনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘বন্ধন কালচারাল ফোরাম ২০২৬’-এর সম্মাননা পদক পেয়েছেন খুলনার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব বশিরুল আলম নান্নু। তিনি ‘আবৃত্তি ও সংগঠক’ ক্যাটাগরিতে এ সম্মাননায় ভূষিত হন।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর হাত থেকে সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।

সাংস্কৃতিক অঙ্গনে বশিরুল আলম নান্নুর পথচলা শুরু হয় সত্তরের দশকের শেষভাগে। সে সময় তিনি তৎকালীন রেডিও বাংলাদেশ খুলনা কেন্দ্রে নাট্যকার হিসেবে যুক্ত হন। পরবর্তী প্রায় পাঁচ দশক ধরে আবৃত্তি, নাটক, উপস্থাপনা ও সাংস্কৃতিক সংগঠনে রেখে গেছেন উল্লেখযোগ্য অবদান। তাঁর হাত ধরে গড়ে উঠেছে অসংখ্য আবৃত্তিশিল্পী, যাদের অনেকেই জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করেছেন।

বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দীর্ঘদিন কাজ করেছেন তিনি। অনুষ্ঠান নির্মাতা হিসেবে যেমন সুনাম অর্জন করেছেন, তেমনি ডকুমেন্টারি চলচ্চিত্র নির্মাণেও সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রশংসিত হয়েছেন।

প্রযুক্তিনির্ভর সম্প্রচারের ক্ষেত্রেও তিনি ছিলেন পথিকৃৎ। ২০১৪ সালে দেশের প্রথম অনলাইন টেলিভিশন বা আইপি টিভি চালুর উদ্যোগ নেন তিনি। পরবর্তীতে তাঁর প্রত্যক্ষ সম্পৃক্ততায় আরও ১৩টি অনলাইন টেলিভিশনের যাত্রা শুরু হয়।

বশিরুল আলম নান্নু একাধারে আবৃত্তিকার, অভিনেতা, নাট্যকার ও শিক্ষক। শিক্ষক হিসেবে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। নতুন কুঁড়ি, শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশনসহ বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় তাঁর শিক্ষার্থীরা বহুবার পুরস্কার অর্জন করেছে।

এর আগে তিনি বাংলাদেশ কালামিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সাংস্কৃতিক, নাট্য ও আবৃত্তি সংগঠন থেকে একাধিক সম্মাননা ও পদক লাভ করেছেন।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও নজরুল গবেষক মোহাম্মদ জেহাদ উদ্দিন, এটিএন বাংলার অনুষ্ঠান ও সম্প্রচার উপদেষ্টা তাশিক আহমেদ, বেতার সংবাদ উপস্থাপক মেজর (অব.) আক্তারুজ্জামান, রেমিট্যান্স যোদ্ধা আবুল কাশেম সালেহ, মানবাধিকার সংগঠক আখতারুজ্জামান বাবুল, সুরকার ও সংগীত পরিচালক লোকমান হাকিম, নারী উদ্যোক্তা শাহীনুর হক ছবি এবং চলচ্চিত্র অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি।

বন্ধনের উপদেষ্টা এহসানুল হক সেতুর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনটির মহাসচিব ও বেতার উপস্থাপক শেখ নজরুল ইসলাম।

এ বছর বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে আরও সম্মাননা পেয়েছেন ফারজানা আক্তার সোনিয়া, শাহ সুফি মো. নকছের আলী ভান্ডারী, জুলি শারমিলি, সেলিনা সাথী, রবি চৌধুরী, আরিফা বেগম অনুরাগ, মোহাম্মদ জহিরুল ইসলাম, ইবনাত সালমা, সাকি রেজওয়ানা নদী, কামরুন্নেছা দোলন এবং অঙ্কিতা মল্লিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category