• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন

সংসার আর স্বপ্নের সেতুবন্ধন, সফল উদ্যোক্তা রেহেনা আক্তার রিনি

হৃদয় খান / ২০ পঠিত
আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬

সংসার সামলানো, সন্তানদের দেখভাল করা এবং নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া, এই তিনটি দায়িত্ব একসঙ্গে পালন করা সহজ নয়। তবে সেই কঠিন পথকেই সফলতার গল্পে পরিণত করেছেন উদ্যোক্তা রেহেনা আক্তার রিনি।
সংগীতশিল্পী সাব্বির জামানের সহধর্মিণী রেহেনা আক্তার রিনি একজন কর্মজীবী মা। তিনি মনে করেন, তার প্রথম ভালোবাসা পরিবার। স্বামী ও সন্তানদের নিয়ে সুন্দর একটি সংসার গড়ে তোলার পাশাপাশি নিজের স্বপ্নকেও তিনি সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়েছেন।
ছোটবেলা থেকেই ফ্যাশনের প্রতি ছিল তার গভীর আগ্রহ। নিজেকে এবং অন্যকে পরিপাটি ও উপস্থাপনযোগ্য দেখতে ভালোবাসতেন তিনি। সেই ভালোবাসা থেকেই ফ্যাশন ডিজাইনিং বিষয়ে বিভিন্ন ছোট ছোট কোর্স করেন এবং কাজের অভিজ্ঞতা অর্জন করেন। ধীরে ধীরে এই আগ্রহই তাকে উদ্যোক্তা হওয়ার পথে নিয়ে আসে।
২০১৮ সালে অনলাইনের মাধ্যমে ব্যবসায়িক যাত্রা শুরু করেন রিনি। দীর্ঘ পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়ের মাধ্যমে নিজের স্বপ্নকে এগিয়ে নিয়ে যান। অবশেষে ২০২৪ সালে প্রতিষ্ঠা করেন নিজের প্রথম ফ্যাশন আউটলেট ‘সী’জ কালেকশন’।
রিনি বলেন, অনেকেই মনে করেন নারীরা সংসার জীবনে প্রবেশ করার পর নিজেদের জন্য তেমন কিছু করার সুযোগ পান না। তবে তার জীবন ছিল কিছুটা ভিন্ন। তিনি সবসময় তার স্বামীর কাছ থেকে অনুপ্রেরণা, উৎসাহ এবং নিঃস্বার্থ সমর্থন পেয়েছেন। প্রতিটি পদক্ষেপে স্বামীর সহযোগিতা তাকে আত্মবিশ্বাসী করেছে এবং নতুন কিছু করার সাহস জুগিয়েছে।
উদ্যোক্তা জীবনের শুরুটা সহজ ছিল না। নানা ধরনের চ্যালেঞ্জ, সমালোচনা এবং প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে তাকে। তবে তিনি বিশ্বাস করেন, সফলতা কখনোই রাতারাতি আসে না। ধৈর্য, অধ্যবসায় এবং নিজের প্রতি আস্থা থাকলে একদিন না একদিন কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন সম্ভব।
বর্তমানে তিনি সংসার ও ব্যবসা, দুই ক্ষেত্রেই সমানভাবে সময় ও শ্রম দিয়ে কাজ করে যাচ্ছেন। তার বিশ্বাস, মহান আল্লাহ কখনো পরিশ্রমীদের নিরাশ করেন না।
আজ ‘সী’জ কালেকশন’ ক্রেতাদের কাছে আস্থা ও নির্ভরতার একটি নাম হিসেবে পরিচিতি পেয়েছে। এই যাত্রায় পরিবার, শুভাকাঙ্ক্ষী, স্বামীর সহকর্মী শিল্পী এবং অসংখ্য গ্রাহকের ভালোবাসা ও সমর্থনের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তিনি।
রেহেনা আক্তার রিনির মতে, একজন নারীর সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস। নিজের পাশে সবার আগে নিজেকেই দাঁড়াতে হয়। আর সেই সাহস, পরিশ্রম ও ইতিবাচক মনোভাবই একজন নারীকে স্বপ্নপূরণের পথে এগিয়ে নিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category