• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

দুই মাসের ইউরোপ সফরে জেমস, গাইবেন ছয় শহরে

নিজস্ব প্রতিবেদক / ৪৪ পঠিত
আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬

জীবন্ত কিংবদন্তি নগরবাউল জেমস মঞ্চে উঠলেই যেন অন্য এক আবহ তৈরি হয়। দেশ কিংবা বিদেশ, তার কণ্ঠে গান শুনে উচ্ছ্বাসে মেতে ওঠেন হাজারো শ্রোতা। এবার সেই উন্মাদনা ছড়িয়ে দিতে দীর্ঘ প্রায় দুই মাসের ইউরোপ সফরে যাচ্ছেন এই রক তারকা।

কিছুদিন আগেই ইউরোপ ট্যুরের ঘোষণা দিলেও কনসার্টের স্থান ও তারিখ গোপন রেখেছিলেন জেমস। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন পুরো সূচি। জানা গেছে, ইউরোপের ছয়টি শহরে অনুষ্ঠিত হবে তার কনসার্ট।

আগামী ২৫ জুলাই যুক্তরাজ্যের লন্ডন থেকে শুরু হবে সফর। এরপর তিনি গান শোনাবেন পর্তুগালে ২৬ জুলাই, সাইপ্রাসে ৯ আগস্ট, রোমে ১৬ আগস্ট, ভেনিসে ২২ আগস্ট এবং ৫ সেপ্টেম্বর সুইডেনে।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, প্রায় দুই মাসব্যাপী এই ট্যুর ঘিরে ইতোমধ্যেই ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ইউরোপজুড়ে প্রবাসী বাঙালীরা কনসার্টগুলোর অপেক্ষায় রয়েছেন।

এর আগে যুক্তরাষ্ট্র সফরেও দারুণ সাড়া পেয়েছিলেন জেমস। ২০২৩ সালে ১০টি কনসার্টের পরিকল্পনা নিয়ে গেলেও দর্শক-শ্রোতাদের বিপুল চাহিদার কারণে শেষ পর্যন্ত তাকে ২৫টি কনসার্ট করতে হয়েছিল। সেই অভিজ্ঞতা থেকেই অনেকের ধারণা, ইউরোপ সফরেও জেমসকে ঘিরে তৈরি হতে পারে একই রকম উন্মাদনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরো সংবাদ