• রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
Headline
৬১ বছর বয়সে তৃতীয়বার বিয়ে, গৌরীর হাত ধরে নতুন ইনিংস শুরু আমির খানের ত্রিদেশীয় চলচ্চিত্র উৎসবে প্রধান বিচারক মোশাররফ করিম দ্বিতীয় বিয়ের খবর জানিয়ে মা হওয়ার ঘোষণা মৌসুমী হামিদের ভোট বিক্রির অভিযোগ তুলে আল্লাহর কাছে বিচার চাইলেন পলি শিল্পী সমিতির নতুন কমিটির জয়: প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার পরিকল্পনা বদলে বড় পর্দায় অপু বিশ্বাসের ‘শিকার’ নতুন নেতৃত্বে চলচ্চিত্র শিল্পী সমিতি: সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী শাওনকে মবের শিকার করার প্রতিবাদে মুখ খুললেন পিয়া জান্নাতুল হঠাৎ হুইলচেয়ারে পরীমণি, রহস্য ঘিরে নানা জল্পনা জয়-পরাজয় ভুলে চলচ্চিত্রের স্বার্থে এক হওয়ার আহ্বান আবুল হায়াতের

ফুটবল জ্বরে আক্রান্ত শোবিজ, আর্জেন্টিনার সমর্থনে মেহজাবীন ও মালাইকা

ডেস্ক নিউজ / ৩৫ পঠিত
আপডেট : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

বিশ্বজুড়ে শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের উন্মাদনা। সেই উত্তাপ ছড়িয়ে পড়েছে বাংলাদেশেও। আজ মধ্যরাতে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠছে ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরের। বিশ্বকাপকে ঘিরে সাধারণ দর্শকদের পাশাপাশি দেশের শোবিজ অঙ্গনের তারকারাও মেতে উঠেছেন প্রিয় দলকে সমর্থন জানাতে।
এই তালিকায় রয়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ছোট বোন, নবাগত অভিনেত্রী মালাইকা চৌধুরী। দুই বোনই আর্জেন্টিনা ফুটবল দলের একনিষ্ঠ সমর্থক।
বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি-র প্রতি বিশেষ দুর্বলতা রয়েছে মেহজাবীনের। প্রিয় তারকার খেলা সরাসরি দেখতে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কোপা আমেরিকার সময় তিনি মাঠে উপস্থিত ছিলেন। গ্যালারিতে বসে উপভোগ করেছেন আর্জেন্টিনার শিরোপা জয়ের ঐতিহাসিক মুহূর্তও।
সে সময় গণমাধ্যমকে মেহজাবীন বলেছিলেন, মেসির খেলাই তাকে সবচেয়ে বেশি টানে। এর আগে বাংলাদেশ সফরে আসার সময় একবার সরাসরি মেসির খেলা দেখার সুযোগ হয়েছিল তার। এরপর ২০২৪ সালে দ্বিতীয়বারের মতো মাঠে বসে প্রিয় ফুটবলারের খেলা দেখেন তিনি।
বড় বোনের পথ অনুসরণ করে মালাইকাও আর্জেন্টিনার নিবেদিতপ্রাণ সমর্থক। সম্প্রতি শোবিজে অভিষেক হওয়া এই অভিনেত্রী কয়েকদিন আগেই সংগ্রহ করেছেন প্রিয় দলের জার্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে জার্সি হাতে ছবি শেয়ার করার পর এবার আর্জেন্টিনার জার্সি গায়ে নতুন একটি ছবি পোস্ট করেছেন তিনি।
ছবির ক্যাপশনে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে মালাইকা লিখেছেন, আমি একটু বেশিই এক্সাইটেড! কে জিতবে বিশ্বকাপ?
তার এই পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক সাড়া। কমেন্ট বক্সে অনেকেই নিজেদের প্রিয় দলের প্রতি সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কেউ আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category