• সোমবার, ০১ জুন ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন

দর্শক চাহিদায় বাড়লো ‘রকস্টার’-এর শো সংখ্যা

ডেস্ক নিউজ / ২৩ পঠিত
আপডেট : শুক্রবার, ২৯ মে, ২০২৬

মুক্তির প্রথম দিনেই দর্শকদের দারুণ সাড়া ফেলেছে শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’। ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি প্রথম দিনে স্টার সিনেপ্লেক্সের বিভিন্ন শাখায় মোট ১৮টি শো পেয়েছিল। তবে দর্শক আগ্রহ, অগ্রিম টিকিট বুকিং এবং হলভর্তি উপস্থিতির কারণে দ্বিতীয় দিনেই শো সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৬টি। অর্থাৎ মাত্র একদিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে সিনেমাটির প্রদর্শনী।

সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, মুক্তির পর থেকেই দর্শকদের ব্যাপক আগ্রহ দেখা গেছে ‘রকস্টার’ ঘিরে। বিশেষ করে তরুণ দর্শক ও পরিবারকেন্দ্রিক দর্শকদের মধ্যে সিনেমাটি নিয়ে বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। যার প্রভাব পড়েছে টিকিট বিক্রিতেও।

রোমান্স, মিউজিক এবং ভিন্নধর্মী উপস্থাপনার কারণে মুক্তির আগ থেকেই আলোচনায় ছিল ‘রকস্টার’। আর প্রেক্ষাগৃহে দর্শকদের উপস্থিতি সেই আলোচনাকে আরও জোরালো করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাটি নিয়ে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

সান মোশন পিকচার্স লিমিটেডের ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন আজমান রুশ। প্রযোজনা করেছেন অঞ্জন চৌধুরী পিন্টু। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা, সুনিধি নায়েক, রোজি সিদ্দিকী ও তারিকা আনাম খানসহ আরও অনেকে।

এবারের ঈদে সারা দেশে দেড় শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট নয়টি সিনেমা। এর মধ্যে ১০৫টি হল পেয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে ‘রকস্টার’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category